স্প্যানিশ লা লিগার এবারের মৌসুমে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল আতলেতিকো মাদ্রিদ। তবে তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেতে হলো তাদের। ভিয়ারিয়ালের কাছে ম্যাচটা প্রায় হারতেই বসেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোল কোনোরকমে বাঁচিয়ে দিয়েছে তাদের। শেষমেশ ২-২ গোলের ড্র করে মাঠ ছেড়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় গত রাতে ৩-১-৪-২ ফরমেশনে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখায় আতলেতিকো। মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণ। কিন্তু একাধিকবার সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেননি লুইস সুয়ারেজ-আনহেল কোয়েরারা। আতলেতিকোর আক্রমণ ঠেকাতে প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি ভিয়ারিয়াল।
তবে দ্বিতীয়ার্ধে ধারার বিপরীতে গোল করে বসে অতিথিরা। ম্যাচের ৫২ মিনিটে মানুয়েল ত্রিগেরোসের জোরালো শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণে স্বাগতিকদের ম্যাচে ফেরান সুয়ারেজ। কোয়েরার পাস থেকে দুর্দান্ত প্লেসিংয়ে বল জালে জড়ান উরুগুয়েন ফরোয়ার্ড।
আক্রমণ-প্রতি আক্রমণে শেষ দিকে জমে ওঠে খেলা। তেমনি এক আক্রমণ থেকে গোল করে ভিয়ারিয়ালকে আবার এগিয়ে আর্নট দানিউমা।
দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ফের ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। তবে নির্ধারিত ৯০ মিনিটেও সমতায় ফিরতে পারেননি সুয়ারেজরা। যোগ করা সময়ে যখন মনে হচ্ছিল ভিয়ারিয়ালের জয় সময়ের ব্যাপার, তখনই ভুল করে বসে ইউরোপা লিগ জয়ী দলটি। ৯৫ মিনিটে নিজেদের জালে বল জড়ান আইসা মান্দি। তাতে আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুদলকে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে