
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগ টেবিলের দুই আর তিনের লড়াইটা ভালোই জমে উঠেছিল। প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে রক্ষণভাগে সেভাবে ভাঙন ধরাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শানায় দুই দলই। এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৮ মিনিটে বল আসে রহমতগঞ্জের বক্সের ওপর। বল বাতাসে রেখেই দারুণ শটে গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করেন ডিফেন্ডার শাকিল। অরক্ষিত ছিলেন শাকিল। তাঁকে অরক্ষিত রাখার মাশুলই গুনতে হয়েছে রহমতগঞ্জকে। ব্যবধান দ্বিগুণ করাও সুযোগ পায় আবাহনী। কিন্তু ইব্রাহিমের গড়ানো শট খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল।
এই জয়ে টেবিলের দুইয়ে থাকা আবাহনীর অর্জন ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে একে মোহামেডান। প্রথম লেগ শেষ হওয়ার আগে আর একটি করে ম্যাচ খেলবে আবাহনী ও মোহামেডান। আগামী শুক্রবার দিয়াবাতে-সানডেরা নামবে ফকিরেরপুল ইয়াংমেন্সের বিপক্ষে। একইদিন ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে খেলবে মিতুলরা।
দুই দলই চাইছে প্রথম লেগের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে। তেমনটা হলে টেবিলের এক আর দুই নম্বর পজিশনে থেকেই মিড সিজন বিরতিতে যাবে ঐতিহ্যবাহী দুই ক্লাব।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে