ঢাকা: ম্যাচ শুরুর আগে থেকেই গুঞ্জন—প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে থাকছেন না লিওনেল মেসি। তাঁর বদলে এই ম্যাচে একাদশে দেখা যাবে আলেহান্দ্রো পাপু গোমেজকে। ম্যাচ শুরুর পর অবশ্য একাদশে দুজনেই ছিলেন। আজ কোপা আমেরিকায় গোমেজের একমাত্র গোলেই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
এই জয়ে চিলির বিপক্ষে ড্র দিয়ে কোপা শুরু করা আর্জেন্টিনা টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। একই সঙ্গে গ্রুপ `এ' থেকে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আজ ৪-২-৩-১ ছকে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। পরিবর্তনের পরেও শুরু থেকে দারুণ আত্মবিশ্বাসী দেখা গেছে মেসিদের। ম্যাচের ৮ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সহজ সুযোগ নষ্ট করেন সার্জিও আগুয়েরো। প্যারাগুয়ের ডিফেন্সের ভুলে বক্সের ভেতরে বল পেয়ে গিয়েছিলেন আগুয়েরো। গোলরক্ষককে একা পেয়েও শেষ পর্যন্ত বল গোলপোস্টে রাখতে পারেননি আগুয়েরো।
আগুয়েরো ভুল করলেও ভুল করেননি আলেহান্দ্রো গোমেজ। মাঝমাঠ থেকে বল নিয়ে চোখের পলকে এগিয়ে আসেন মেসি। ডান প্রান্তে থাকা আনহেল ডি মারিয়াকে লক্ষ্য করে বল সামনে বাড়ান। ডি মারিয়ার ডিফেন্সচেরা পাসে গোমেজের ঠান্ডা মাথার চিপ। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় আকাশি-নীলরা। আর্জেন্টিনার জার্সিতে নিজের অভিষেক ম্যাচের একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারক হয়ে দাঁড়ায়।
আর্জেন্টিনা সুযোগ পেয়েছিল ১৮ মিনিটেও। মেসির ক্লোজ রেঞ্জের ফ্রি–কিক পোস্টে রাখতে পারলে ব্যবধান বাড়াতে পারত আর্জেন্টিনা। ম্যাচে মাঝমাঠের লাগাম প্যারাগুয়ের হাতেও ছিল। তবে প্রথমার্ধে সেভাবে গোছানো আক্রমণ করতে পারেনি। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেতে বসেছিল তারা। তবে ভিএআরে বাতিল হয়ে গেলে সে যাত্রায় রক্ষা মেসিদের।
১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে আর্জেন্টিনা। আক্রমণের চেয়ে নিজেদের দুর্গ সামলানোর পরিকল্পনা নিয়েই যেন মাঠে নামে মেসি-আগুয়েরোরা। ম্যাচে সময় যত গড়িয়েছে, আরও বেশি সতর্ক দেখা গেছে আর্জেন্টিনাকে।
এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল প্যারাগুয়ে। একের পর এক আক্রমণ ব্যতিব্যস্ত করে তুলেছিল আর্জেন্টিনার রক্ষণকে। তবে ক্রিস্টিয়ান রোমেরো-জার্মান পেজ্জালাদের দৃঢ়তায় সফল হতে পারেনি প্যারাগুয়ে। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
২০১৫ কোপার সেমিফাইনালে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার পর প্যারাগুয়ের বিপক্ষে প্রথম জয় পেল আর্জেন্টিনা। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে `এ' গ্রুপ থেকে শেষ আটও নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে