ক্লাব বিশ্বকাপ ফাইনাল

ক্লাব ফুটবলে পিএসজি তার আগমনী গান শুনিয়েছিল গত মে মাসে। মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ছিঁড়েখুঁড়ে হারিয়েছিল ৫-০ গোলে। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারপরও যারা কাতারি মালিকের দলটির উত্থান নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন; তাঁদের সেই সন্দেহ দূর হয়েছে চলতি টুর্নামেন্টে রিয়ালের বিপক্ষে পিএসজির জয়ের পর। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকেও ফুটবল শিখিয়ে সেমিফাইনালে পিএসজি জেতে ৪-০ গোলে।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে সেই পিএসজির সামনে চেলসি। যদিও এর আগে এই টুর্নামেন্ট জিতেছে চেলসি এবং পিএসজির এটাই প্রথম ফাইনাল; তারপরও আজ ফেবারিট হয়ে মাঠে নামবে পিএসজি। পিএসজির শক্তি হলো, তারা গোছানো একটা দল। মাঠে খেলে দল হিসেবে। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন কিংবা লামিনে ইয়ামালের মতো তারকা নেই। তাই দলটির নেই কোনো তারকা-নির্ভরতাও। ফাইনালের আগে পিএসজিকে তাই শ্রদ্ধার চোখে দেখছেন চেলসি কোচ এনজো মারেস্কা, ‘এই মুহূর্তে পিএসজি বিশ্বের সেরা দল। আমরা তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাই।’ তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের অঙ্গীকার মারেস্কার, ‘আমরা ফাইনালে আমাদের সেরাটা দিতে চাই। ফাইনাল জয়ে সেরা প্রচেষ্টা চালাতে চাই।’
পিএসজির সামনে অনন্য এক অর্জনের হাতছানি। চলতি মৌসুমে লিগ ছাড়াও পিএসজি জিতেছে ফ্রেঞ্চ কাপ। জিতেছে চ্যাম্পিয়নস লিগও। এবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে সাফল্যের পূর্ণতা দিতে চান কোচ লুইস এনরিকে। ফাইনালের আগে পিএসজির স্প্যানিশ কোচ বললেন, ‘মৌসুমের শুরু থেকে এটি ছিল আমাদের লক্ষ্য। লক্ষ্য অর্জন করা সব সময় কঠিন। খুব কম দলই এমন কিছু করতে পেরেছে।’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৬ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে