কোপা আমেরিকার নতুন চ্যাম্পিয়ন পেতে অপেক্ষা করতে হবে আর তিন ম্যাচ। সেমিফাইনালিস্ট ব্রাজিল, পেরু, কলম্বিয়া আর আর্জেন্টিনা। এই চার দলের যে কারও হাতেই উঠতে পারে এবারের কোপার শিরোপা। তবে কে জিততে পারেন এবারের কোপার গোল্ডেন বুট, সেটি আঁচ করা যাচ্ছে এখনই। যাঁর সম্ভাবনা সবচেয়ে জোরালো, তিনি লিওনেল মেসি।
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি কোপা খেলে একবারও গোল্ডেন বুট জেতেননি মেসি। এই পাঁচ টুর্নামেন্টে মেসি গোল করেছেন ১৩টি। এই ১৩ গোলের চারটি এসেছে এবারের কোপায়, যেটি এখন পর্যন্ত কোপার সর্বোচ্চ। এবার তাই গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সামনে আছে আরেকটি মাইলফলকের হাতছানি। আর মাত্র চারটি গোল করলেই মেসি হয়ে যাবেন কোপা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নরবেরতো মেন্দেজ আর জিজিনিহো ১৭ গোল নিয়ে আছেন এই তালিকার সবার ওপরে।
কোপার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন মেসি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ফ্রি কিক দিয়ে তাঁর গোলের শুরু। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল না করলেও করিয়েছেন সতীর্থকে দিয়ে। বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে করেছেন ২ গোল, এক অ্যাসিস্ট। আর সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে করেছেন ১ গোল, ছিল দুটি সহায়তা। সব মিলিয়ে এই কোপায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যান মেসির দখলে। মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ দুটি গোল করেছেন পাঁচ ফুটবলার—আর্জেন্টিনার পাপু গোমেজ, লাওতারো মার্তিনেজ। পেরুর আন্দ্রে কারিলো, জিয়ানলুকা লাপাদুলার সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১ গোল আর দুই সহায়তায় মেসি ছাপিয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে। বড় টুর্নামেন্টের নকআউট পর্বে গোল আর সহায়তা মিলিয়ে সবার ওপরে এখন মেসি (২০)। গোল–অ্যাসিস্ট মিলিয়ে ১৭টি অবদান রেখে তালিকার ১ নম্বরে ছিলেন রোনালদো। এখানে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে রোনালদোকে টপকে গেছেন মেসি।
এবারের কোপায় দারুণ ছন্দে আছেন মেসি। মেসি অবশ্য জানিয়েছেন, এসব ব্যক্তিগত রেকর্ড নিয়ে তিনি ভাবিত নন। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। তবে শিরোপা না জিততে পারার আক্ষেপ এখনো তাড়িয়ে ফেরে। এবারও মেসির লক্ষ্য শিরোপা জেতা, ব্যক্তিগত অর্জন নয়! দেশকে আন্তর্জাতিক শিরোপা এনে দিতে মেসিকে পাড়ি দিতে হবে আর দুটি পিচ্ছিল সিঁড়ি।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১৪ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে