বার্সা টিভির দীর্ঘ পথচলা শেষ হচ্ছে খুব শিগগিরই। চলতি বছরের মাঝামাঝি টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। তাতে প্রায় ১০০ কোটি টাকার মতো বেঁচে যাবে।
বার্সেলোনার অন্যতম জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম মুন্দো ডেপোর্তিভো বার্সা টিভির বন্ধ হওয়ার কথা জানিয়েছে গতকাল। এ বছরের ৩০ জুন বন্ধ হচ্ছে বার্সা টিভির সম্প্রচার কার্যক্রম। ১৯৯৯ সালে টেলিফোনিকার মাধ্যমেই যাত্রা শুরু হয় বার্সা টিভির। এবার সেই টেলেফোনিকার সঙ্গে বার্সেলোনা চুক্তি নবায়ন করছে না বলে থেমে যাচ্ছে টেলিভিশন চ্যানেলটির ২৪ বছরের দীর্ঘ পথচলা। আর্থিক সংকটে পড়ায় বার্সেলোনা মূলত ব্যয় কমানোর জন্যই এমনটা করছে। এক প্রতিবেদনে জানা গেছে, টিভির সঙ্গে চুক্তি না করায় বার্সেলোনার প্রায় ৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৯৩ কোটি ৫১ লাখ টাকা) বেঁচে যাচ্ছে। বার্সা টিভি বন্ধ হওয়ায় চাকরি হারাতে পারেন প্রায় ১৫০ জন।
অর্থসংক্রান্ত জটিলতার ঘটনা বার্সেলোনার জন্য অবশ্য নতুন কিছু নয়। রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ কয়েক মাস আগে প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। নেগ্রেইরার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ইউরো (প্রায় ১৬ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে