
আরও একবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ‘আই’ গ্রুপের সেরা হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে ‘দ্য ব্ল্যাক স্টার্স’ হিসেবে পরিচিত দলটি। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট।
২১তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল ঘানা। ৪৮ দল নিয়ে আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে বিশ্বকাপ শুরু হবে। যেখানে জায়গা পাওয়ার অপেক্ষায় আরও ২৭ দল।
বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে কমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ঘানা। হারলেও বিশ্বকাপে খেলা নিশ্চিত ছিল আফ্রিকান দলটির। কমোরোসের বিপক্ষে মাঠে নামার আগেই অন্য ম্যাচের ফল পক্ষে আসায় পুরোপুরি নির্ভার ছিল ঘানা। গ্রুপে পর্বের অপর ম্যাচে মাদাগাস্কারকে ৪–১ গোলে হারায় মালি। কিন্তু বিশ্বকাপে জায়গা পাওয়ার খুশির দিনটা জয় দিয়েই রাঙিয়েছে ঘানা।
আকরা স্পোর্টস স্টেডিয়ামে প্রথমার্ধে ভালো ফুটবল উপহার দিতে পারেনি ঘানা। এলোমেলো ফুটবলে গ্যালারি ভর্তি দর্শকদের হতাশ করেছে স্বাগতিকরা। খোলস পাল্টাতেও বেশি সময় লাগেনি তাদের। বিরতি থেকে ফেরার ২ মিনিটের মাথায় ঘানার হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মোহামেদ কুদুস। সতীর্থ থমাস পার্টের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান টটেনহাম হটস্পারের এই উইঙ্গার। ম্যাচের বাকি সময়ে আর গোলটার শোধ দিতে পারেনি কমোরোস। মুখোমুখি আগের দুই দেখায় ঘানাকে হারিয়েছিল তারা। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার দিন ঘুরে দাঁড়াল ঘানা।
এ নিয়ে নিজেদের ইতিহাসে পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিলো ঘানা। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে আফ্রিকান দলটি। এরপর অংশ নেয় ২০১০,২০১৪ ও সবশেষ ২০২২ বিশ্বকাপে। ২০১০ আফ্রিকা বিশ্বকাপের শেষ আটে খেলে তারা। যেটা এখন পর্যন্ত বিশ্বমঞ্চে ঘানার সেরা সাফল্য।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে