
‘থ্রি লায়নস’ খ্যাত ইংল্যান্ড আর আফ্রিকার ‘লায়নস অব তেরেঙ্গা’ সেনেগালের লড়াই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও নটিংহামের সিটি গ্রাউন্ডে রোমাঞ্চ ছিল টইটম্বুর। ম্যাচের শুরুতেই দুর্দান্ত গোলে গ্যালারিতে থ্রি লায়নদের সাদা সমুদ্রে উচ্ছ্বাসের ঢেউ তোলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।
তার কিছুক্ষণ পরই ঘুরে দাঁড়িয়ে দৃশ্যপট বদলে দিলেন ইসমাইলা সার, হাবিব দিয়ারা ও চেইখ সাবালি। তাঁদের প্রত্যেকের একটি করে গোলে ইংল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে এক নতুন ইতিহাস গড়ল সেনেগাল। আফ্রিকা মহাদেশের প্রথম দল হিসেবে ইংল্যান্ডকে হারিয়েছে তারা।
ইংল্যান্ড আফ্রিকান দলের বিপক্ষে এর আগে ২১ ম্যাচে অপরাজিত ছিল। ১৫ ম্যাচে জিতেছে, ৬টি ড্র করেছে। ১৯৯০ সালে প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে হারতে বসেছিল, তবে স্টিভ বুল ৮৯ মিনিটে গোল করে ১-১ ড্র নিশ্চিত করেছিলেন। ইংল্যান্ড সবশেষ এবং প্রথমবার অন্য কোনো মহাদেশের দলের কাছে হেরেছিল ২০০৩ সালে। সেবার আপটন পার্কে অস্ট্রেলিয়া তাদের ৩-১ গোলে হারিয়েছিল।
ইতিহাস গড়ে উচ্ছ্বসিত সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি বলেন, ‘চমৎকার এক রাত। আমরা জানতাম এই ম্যাচে এ রকম কিছু করতে পারি। অসাধারণ এক অনুভূতি। আমরা ইতিহাস গড়তে অভ্যস্ত নই—আফকন (আফ্রিকার সেরা) জিতে একবার করেছি, আর আজ (গতকাল) রাতে আবার করলাম। আমরা চাই সেনেগালের হয়ে এভাবেই গল্প লিখে যেতে। দেখাতে চেয়েছি আমরা একটি ভালো দল।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে