এক বছরের অপেক্ষা শেষে আবারও লিগ কাপের ফাইনালে দেখা হচ্ছে লিভারপুল-চেলসির। সর্বশেষ ২০২২ সালে দেখা হয়েছিল দুই দলের। সেবার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।
গতকাল পুনরায় দুই দলের লড়াইয়ে নামার পথটা ঠিক করে দেয় লিভারপুল। দ্বিতীয় লেগে প্রতিপক্ষ ফুলহামের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় অল রেডদের ফাইনাল নিশ্চিত হয়। আর চেলসি এক দিন আগেই ২০১৫ সালের পর আবারও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামার কাজটা সেরে রেখেছে।
চেনা প্রতিপক্ষকে ফাইনালে পেয়ে তাই দুর্দান্ত বলেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেছেন, ‘দুর্দান্ত। তাদের (চেলসি) বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। আর আমাদের প্রত্যাশাও জানা। আবার চেলসি। বাহ, কী একটা গল্প হতে যাচ্ছে!’
প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থেকে প্রতিপক্ষের মাঠে গতকাল খেলতে নামে লিভারপুল। ম্যাচ শুরু হওয়ার পরে লিডও পায় তারা। ১১ মিনিটে দলকে গোল উদ্যাপনের উপলক্ষ এনে দেন লুইস দিয়াজ। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল করেছিলেন দিয়াজ। তবে বল জালে পাঠানোর আগে তাঁর সতীর্থ দারউইন নুনেজ অফসাইড হওয়ায় তা বাতিল হয়।
এই লিডে যখন ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুল, ঠিক তখনই ম্যাচে সমতায় ফেরে ফুলহাম। ৭৬ মিনিটে ইসা দিওপ দলকে সমতায় ফেরালেও লিভারপুলের ফাইনাল খেলা ঠেকাতে পারেননি তিনি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় ১৪ বারের মতো ফাইনালে উঠেছে অলরেডরা। সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়নও তারা।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৪ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে