
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
অভিযোগটি বরাবরই অস্বীকার করে আসছেন শ্রাবণ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই বুলিংয়ের শিকার হতে হচ্ছে তাঁকে। গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফাহামিদুলের সঙ্গে ঘটনাটি নিয়ে ১৯ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, ভিত্তিহীন বিষয় নিয়ে আলোচনা করা ঠিক না আসলে। একটি ঘটনা যাচাই-বাছাই না করে কোনো কিছু বলা ঠিক নয়। এটার প্রভাব আসলে মাঠেও পড়ে। আপনি তখন পুরোপুরি মনোযোগী থাকতে পারেন না।
পেশাদার ফুটবলার হিসেবে শ্রাবণ বুলিংয়ের বিষয়টি এড়িয়ে চলছেন। কিন্তু এর মুখোমুখি হতে হচ্ছে তাঁর পরিবারকেও। তিনি বলেন, ‘এগুলো আমি মেনে নিতে পারি। কিন্তু পরিবারের লোকজন যখন এগুলো দেখেন, তখন তাঁরা এসব মেনে নিতে পারেন না। এর প্রভাব অবশ্যই পড়ে। এগুলো কাটিয়ে ওঠার উপায় হলো, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা।’
কোনো ফুটবলার সাইবার বুলিংয়ের শিকার হলে তাঁর পাশে থাকার ঘোষণা দিয়েছে বাফুফে। তবে তা বড় কোনো ইস্যু হিসেবে দেখছেন না শ্রাবণ, ‘আসলে মানুষ এ রকম বলবেই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এগুলো মেনে নিতে হবে। এটা হতেই পারে, স্বাভাবিক। অনেক বড় বড় খেলোয়াড়কেও মানুষ ট্রল করে। আমি তো ক্ষুদ্র একটা ফুটবলার। এটা নিয়ে আসলে আর কোনো কথা বলা উচিত নয়। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি মানুষের কাছে গিয়ে জবাব চাইতে পারি না। তাদের ইচ্ছা হয়েছে করুক, মানুষ অনেক কিছুই করে। মেসি-নেইমারকে নিয়েও ট্রল হয়। তাই এটা বড় কোনো ইস্যু নয়।’
পরশু আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জেতে বসুন্ধরা কিংস। টাইব্রেকারে একটি সেভ দিয়ে ফাইনালের নায়ক বনে যান শ্রাবণ, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ফাইনালে দলকে শিরোপা জেতানোর পেছনে অবদান রাখতে পেরেছি। সেভ করার পর হঠাৎ মনে পড়ে এমিলিয়ানো মার্তিনেজের উদ্যাপনের কথা। আসলে আমার আদর্শ ম্যানুয়েল নয়্যার। কিন্তু একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে মার্তিনেজকেও অনুসরণ করি। তাঁর খেলা দেখি। উদ্যাপনটা তাঁর মতোই করেছি।’

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে