
প্রযুক্তির উৎকর্ষতার যুগে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। খেলাধুলার জগৎও বাদ থাকে কী করে! মাঠের রেফারি যখন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেওয়া হয়। এবার সেই প্রযুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জি পোস্তেকোগলু।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-টটেনহাম ম্যাচে ভিএআর নিয়ে আলোচনা উসকে দিয়েছেন পোস্তেগকোগলু। তা হওয়াটাই যে স্বাভাবিক। ৬৯ মিনিটে টটেনহামের মিডফিল্ডার প্যাপে মাতার সার সমতাসূচক গোল করেন। কিন্তু ভিএআর দেখে গোলটা বাতিল করা হয় মাতারের ফাউলের কারণে। প্রায় ২ মিনিট সময় লেগেছে গোল বাতিলের সিদ্ধান্তে পৌঁছাতে। ফলে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় পেরিয়েও ১২ মিনিট বেশি খেলা হয়েছে।
পোস্তেকোগলুর দাবি, ভিএআর ফুটবলের বারোটা বাজালেও এদিকে কারও ভ্রুক্ষেপ নেই। টটেনহাম কোচ বলেন, ‘এটা (ভিএআর) খেলাকে ধ্বংস করছে। এমন খেলা তো কেউ আশা করেন না। কী হতে যাচ্ছে, সেটা আপনি জানেনও না। আপনি ১২ মিনিট ধরে অপেক্ষা করছেন। তবে খেলাটা যে এতে ধ্বংস হচ্ছে, সেটা নিয়ে কারও কোনো চিন্তা নেই।’
ফুটবলের মজা নষ্ট হলেও বিতর্কিত ঘটনা অনেকের পছন্দ বলে মনে করেন পোস্তেকোগলু। টটেনহাম কোচ বলেন, ‘আমার ধারণা সবাই নাটক, বিতর্কিত ঘটনা পছন্দ করে।এটি নিয়ে ২৪ ঘণ্টা আলোচনা হবে। এমনটা তো সবাই চায়। তবে খেলার মজাই এতে নষ্ট হয়ে যাচ্ছে।’
ভিএআর নিয়ে বিতর্কিত ঘটনার ম্যাচে টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ৫০ মিনিটে হেডে ম্যাচের একমাত্র গোল করেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাতে ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে এখন চেলসি। ৩০ ম্যাচে ১৫ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে ৫২ পয়েন্ট দলটির।
চেলসির সমান ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে টটেনহাম। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৩। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৬১ ও ৫৭। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫১। সবাই খেলেছে ৩০টি করে ম্যাচ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে