
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে গত শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শেষে গালিগালাজ ও মারামারির ঘটনায় দুই দলের ৩ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছে বাফুফে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিকে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সাজাপ্রাপ্ত ৩ ফুটবলার হলেন-শেখ জামালের ফয়সাল আহমেদ ও শাকিল আহমেদ এবং ব্রাদার্সের ছামির উল্লাহ। এ ছাড়া দুই দলের বলবয় মো. রাজু, শরিফুল হাসান সুজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফের শৃঙ্খলা বিষয়ক কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই ক্লাব কর্তৃপক্ষকে ঘটনার কারণ ব্যাখ্যা করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত নিষিদ্ধরা বাফুফে আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের শনিবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। যোগ করা সময়ে একটি ফাউল নিয়ে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়ান।
কিছুক্ষণ পর খেলা আবার মাঠে গড়ালে কর্নার পায় শেখ জামাল। সেই কর্নার নেওয়ার আগেই রেফারি শেষ বাঁশি বাজান। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষিপ্ত হয়ে রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন।
তাঁদের এমন আচরণে ব্রাদার্সের সমর্থকেরা গালিগালাজ শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন শেখ জামালের ফুটবলাররা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে চলে যায়।
ঘটনার সময় মাঠে মাত্র ৩ জন পুলিশ নিয়োজিত ছিলেন। যে কারণে পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে