
তিন মাস ধরেই গুঞ্জন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হয়ে আর কাজ করতে চাইছেন না টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ‘যাব, যাব’ করেও বাফুফের সঙ্গে করে গেছেন দর-কষাকষি। অবশেষে গুঞ্জনটা হচ্ছে সত্যি। আগামীকাল ভোরে বাংলাদেশ ছেড়ে মালদ্বীপে যাবেন সাত বছর ধরে টেকনিক্যাল ডিরেক্টরের পদে থাকা ব্রিটিশ স্মলি।
সাত বছরের বাংলাদেশ অধ্যায় যে শেষ, সেটা নিজেও আজ সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন স্মলি। কী কারণে বাংলাদেশ ছাড়ছেন, সে বিষয়ে দিলেন বিষদ ব্যাখ্যাও। বলেছেন, ‘আমার বাংলাদেশ অধ্যায় এখানেই শেষ। আমি আর কখনোই বাংলাদেশে ফিরছি না।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে গতকাল আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্মলি। তাকে ধরে রাখতে কয়েক দফা বৈঠক করেছেন সালাউদ্দিন। কিন্তু কোনো কিছুতেই মন গলেনি স্মলির। অটুট ছিলেন তার সিদ্ধান্তে। ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি এবং তা গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছে বাফুফে সভাপতি, ‘কেউ যখন পদত্যাগপত্র দেয়, তখন সেটা গ্রহণ করা হয়। আমার অফিসে আমার কাছে যখনই কেউ পদত্যাগপত্র দেয়, আমি কিন্তু দুই মিনিট অপেক্ষা করি না। যখন কেউ কাজ করতে না চায়, তখন তার সঙ্গে তো আলাপ-আলোচনার কিছু থাকে না।’
নারী দলের সঙ্গে গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত ১১টায় দেখা করেছেন স্মলি। নিয়েছেন বিদায়। বিদায়কালে কী বলেছেন নারী দলকে? নারী দলের বর্তমান কোচ মাহবুবুর রহমান লিটু বললেন, ‘আমরা সবাই তাকে বলেছি, তুমি থাকো। একটা সময়ে সে বলেছে, আমি ইমোশনাল। কিন্তু কান্না করেনি। বলেছে, তোমাদের জন্য শুভকামনা রইল। আমি সভাপতিকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি কাল চলে যাব। তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি।’
স্মলির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল বাফুফের। কিন্তু এক বছর মেয়াদ বাকি থাকতেই চলে যাচ্ছেন তিনি। ২০১৬ সালে প্রথমবার টেকনিক্যাল ডিরেক্টর হয়ে বাংলাদেশে আসেন পল স্মলি। ২০১৯ সালে চাকরি ছেড়ে চলে যান। ব্রুনাই জাতীয় দলে প্রধান কোচ হিসেবে ছয় মাস দায়িত্ব পালনের পর ২০২০ সালে আবারও বাংলাদেশে ফিরেছিলেন এই ব্রিটিশ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে