
বাইসাইকেল কিকে গোল যে ফুটবলে হরহামেশা ঘটে, তা নয়। শরীরটাকে শূন্যে ভাসিয়ে উল্টো দিকে বলে লাথি মেরে লক্ষ্যভেদ করা বেশ কঠিন। কিন্তু চ্যাম্পিয়ন ফুটবলারদের কাছে কোনো কিছুই কঠিন নয়। ৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো যে তাঁদেরই একজন।
৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে রোনালদো করেছেন চমক জাগানিয়া বাইসাইকেল কিক। আল নাসর ডিফেন্ডার নাওয়াফ বাওশাল বল বাড়িয়ে দেন রোনালদোর উদ্দেশে। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড যেন ম্যাজিক দেখানোর জন্য এক রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। শরীরকে শূন্যে ভাসিয়ে উল্টো দিকে সজোরে লাথি মেরেছেন রোনালদো। আল খালিজ গোলরক্ষক অ্যান্থনি মরিস সেটা প্রতিহত করতে পারেননি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে পর্তুগিজ ফরোয়ার্ড এই বাইসাইকেল কিকের একটি ভিডিও পোস্ট করেছেন। ৫৭ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশন দিয়েছেন, ‘ভালো ক্যাপশনদাতারাই জিতবেন।’ অর্থাৎ তাঁর বাইসাইকেল কিকের গোলটা কেমন হয়েছে, সেটা ভক্তদের কাছে জানতে চাইলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদোর বাইসাইকেল কিকের গোলের দিন আল নাসর পেয়েছে ৪-১ গোলের বিশাল জয়। রোনালদো, হোয়াও ফেলিক্স, সাদিও মানে, ওয়েসলি প্রত্যেকেই একটি করে গোল করেছেন। যাঁদের মধ্যে ৩৯ ও ৪৩ মিনিটে রোনালদো ও ফেলিক্সের গোলে আল নাসর ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। ৪৭ মিনিটে আল খালিজ মিডফিল্ডার খালেদ আল হাওসাউই। এরপর ৭৭ মিনিটে মানের গোলে ব্যবধান পায় আল নাসর। একেবারে শেষ মুহূর্তে রোনালদো তো চমকেই দিয়েছেন।
৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ সৌদি প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আল নাসর। দুই ও তিনে থাকা আল হিলাল ও আল তাওউনের পয়েন্ট ২৩ ও ২২। প্রত্যেকেই নয়টি করে ম্যাচ খেলেছে। ২০২৩-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত আল নাসরের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে রোনালদো ১১৭ ম্যাচে করেছেন ১০৪ গোল। ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩ সালে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। প্রায় তিন বছরের ক্যারিয়ারে আল নাসরের জার্সিতে একটাই শিরোপা জিতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩০ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে