
সব প্রতীক্ষা শেষ হয়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারে (এমএলএস) অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের নতুন ভেন্যু নু স্টেডিয়ামে আজ যাত্রা শুরু করল ফ্লোরিডার ক্লাবটি। নতুন স্টেডিয়ামে মায়ামির প্রথম ম্যাচে জালের দেখা পেলেন তারকা ফুটবলার লিওনেল মেসি। এরপরও জেতা হলো না দলটির।
অস্টিনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। শুরুতে এগিয়ে যাওয়া সফরকারীরা ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল। পরের মিনিটে লুইস সুয়ারেজের কল্যাণে হার এড়ায় স্বাগতিকেরা। শার্লটের সঙ্গে ড্রয়ের পর নিউ ইয়র্ক সিটিকে হারিয়েছিল মায়ামি। জয়ের ধারা ধরে রাখতে পারল না তারা।
অস্টিনের বিপক্ষে মেসির গোলটা একাধিক কারণেই স্মরণীয় হয়ে থাকবে। একে তো নতুন স্টেডিয়াম; তার ওপর তারকা ফরোয়ার্ড গোল করেছেন নিজের নামে হওয়া স্ট্যান্ডের সামনে। মেসির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে নু স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয়েছে ‘লিও মেসি স্ট্যান্ড’। সাধারণত কোনো খেলোয়াড়ের অবসরের পর তাঁর অতীত অবদানের কথা স্মরণ করতেই গ্যালারির নামকরণ করা হয়। কিন্তু মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে মায়ামি। নু স্টেডিয়ামে অভিষেকে মায়ামির প্রথম খেলোয়াড় হিসেবে গোল করে রেকর্ডের পাতায় থেকে গেলেন মেসি।
নু স্টেডিয়ামে অবশ্য প্রথম গোলটা মেসির নয়। ম্যাচের ষষ্ঠ মিনিটে গুইহেরমে বিরোর কল্যাণে লিড নেয় অস্টিন। চার মিনিটের মাথায় মায়ামিকে সমতায় ফেরান মেসি। সতীর্থ ইয়ান ফ্রের ক্রস থেকে নজরকাড়া হেডে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার অধিনায়ক। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে জেডন নেলসন অস্টিনকে এগিয়ে নেন। এই গোলের ওপর দাঁড়িয়ে জয়ের স্বপ্ন বুনছিল অতিথিরা। কিন্তু নির্ধারিত সময়ের আট মিনিট আগে সুয়ারেজের গোলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে মায়ামি।

বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে মুখোমুখি
৮ মিনিট আগে
আতলেতিকো মাদ্রিদকে তাদের মাঠে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে জয় নিয়ে মাঠ ছাড়ার পর লামিনে ইয়ামালকে অসন্তুষ্ট মনে হয়েছে। কোচ হানসি ফ্লিক ডাকলেও কোনো উত্তর না দিয়ে চলে যান ইয়ামাল। তবে ব্যাপারটা অত গুরুতর নয় বলে জানিয়েছেন ফ্লিক।
১ ঘণ্টা আগে
হারের বৃত্তে আটকে আছে পিন্ডিজ। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম তিন ম্যাচেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। হ্যাটট্রিক হারের পর সব বিভাগেই নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
২ ঘণ্টা আগে
সাধারণত ৩৫ বছর বা তার বেশি বয়স হলেই খেলোয়াড়েরা অবসর নেওয়া শুরু করেন। কিন্তু মাঝেমধ্যে এমন পরিস্থিতি আসে, তাঁরা বাধ্য হয়ে বিদায় বলতে বাধ্য হন। তাঁদেরই একজন ব্রাজিলের অস্কার। শারীরিক জটিলতার কারণে ৩৪ বছরেই থেমে গেল তাঁর ক্যারিয়ার।
৩ ঘণ্টা আগে