
সাধারণত ৩৫ বছর বা তার বেশি বয়স হলেই খেলোয়াড়েরা অবসর নেওয়া শুরু করেন। কিন্তু মাঝেমধ্যে এমন পরিস্থিতি আসে, তাঁরা বাধ্য হয়ে বিদায় বলতে বাধ্য হন। তাঁদেরই একজন ব্রাজিলের অস্কার। শারীরিক জটিলতার কারণে ৩৪ বছরেই থেমে গেল তাঁর ক্যারিয়ার।
২০২৭ সালের শেষ পর্যন্ত ব্রাজিলের ক্লাব সাও পাওলোর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল অস্কারের। কিন্তু অত দিন আর অপেক্ষা করেননি তিনি। হৃদরোগজনিত জটিলতার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারছেন না বলে জানিয়েছে সাও পাওলো। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অস্কার বলেন, ‘সাও পাওলোর হয়ে আরও কিছু দিন খেলতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমি পারব। তবে দুর্ভাগ্যবশত এমন অবস্থায় পড়ি। এখন অবসরে নিচ্ছি। সাও পাওলোর ভক্ত হিসেবেই থাকব এখন।’
হঠাৎই আড়াই মিনিটের জন্য অস্কারের হৃৎস্পন্দন থেমে গিয়েছিল। তখনই ছেলের কথা মনে পড়লে সম্বিত ফিরে পান তিনি। ব্রাজিলের ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘প্রায় আড়াই মিনিটের জন্য আমার হৃৎস্পন্দন থেমে গিয়েছিল। খুবই চিন্তার ব্যাপার হয়ে গিয়েছিল এটা। এখন আমি এ ব্যাপারে ভালোভাবে কথা বলতে পারছি। আমার রক্তচাপ ও হৃৎস্পন্দন থেমে যাওয়ার পর দুই মিনিটেরও বেশি সময় ধরে সিপিআর দেওয়া হয়। সবাই বলে যে মৃত্যুর আগে শরীর ছেড়ে বেরিয়ে যেতে হয়। আমারও ঠিক সেরকমই অনুভূতি হয়েছিল। আপনি অচেতন থাকেন, একটা খুব ভালো স্বপ্নের মধ্যে থাকেন। সবকিছু খুব দ্রুত ঘটে। আমি দেখতে পাচ্ছিলাম আমার ছেলে বলছে: ‘ফিরে এসো বাবা।’’
২০২৪ সালের শেষদিকে ফ্রি এজেন্ট হিসেবে চীন অধ্যায় শেষে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরেছিলেন অস্কার। গত বছরের নভেম্বরে সাও পাওলো ক্লাবের বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে অনুশীলন বাইকে ফিটনেস পরীক্ষার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনই তাঁর ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। গতকাল তিনি জানালেন তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত।
ক্লাব ফুটবলে অস্কার মনে রাখার মতো সময় কাটিয়েছেন চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে একবার ইউরোপা লিগ এবং দুইবার জেতেন প্রিমিয়ার লিগ। আর ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচে করেন ১২ গোল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে