ক্যারিয়ারের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডে হলেও পল পগবার উত্তুঙ্গ সময় কেটেছে জুভেন্টাসে। তুরিনের বুড়িদের ছেড়ে ওল্ড ট্রাফোর্ডেও ফিরে এসেছিলেন। কিন্তু রেড ডেভিলদের জার্সিতে পুরোনো পগবাকে দেখা যায়নি। গত বছর আবারও ম্যানচেস্টার ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার।
কিন্তু পুরো এক বছরের বেশি সময় পল পগবার বেঞ্চে বসেই কেটেছে। চোটের কারণে চলতি মৌসুমে তাঁকে মাঠেই দেখা যায়নি। ফ্রান্সের হয়ে খেলতে পারেননি কাতার বিশ্বকাপেও। সেই দুর্দিনের দীর্ঘ সময় পেরিয়ে গতকাল সিরি ‘আ’য় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৩০ বছর বয়সী তারকা।
ফেরার ম্যাচটা রাঙানো তো হলোই না উল্টো আবারও চোটে পড়েছেন পগবা। ক্রিমোনেসের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেলেও তাঁকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের ২৪তম মিনিটে। বল ক্রস করার সময় বাম পায়ের ঊরুতে চোট পেয়ে ব্যথায় ও হতাশায় মুখে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি।
শিষ্যের এমন কষ্ট দেখে দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে জুভ কোচ বলেছেন, ‘আমরা সবাই হতাশ, সে বেশ ভালো খেলছিল। এটা দুঃখের কারণ ফেরার জন্য সে প্রচুর স্যাক্রিফাইস করেছে।’
পগবাকে হারালেও অবশ্য জুভেন্টাস নিজেদের মাঠ তুরিনে ক্রিমোনেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। এ জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে অ্যালেগ্রির দল।
২০২২ সালের এপ্রিলের পর প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন পগবা। এর আগে তাঁকে শুরুর একাদশে দেখা গিয়েছিল সাবেক ক্লাব ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিপক্ষে। আর তিনি জুভদের হয়ে দ্বিতীয় মেয়াদে প্রথম ম্যাচ খেলতে নামেন ২৮ ফেব্রুয়ারির পর। গত মার্চে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগে জুভেন্টাস তাঁকে বাদ দেয় শৃঙ্খলাজনিত সমস্যার কারণে। পরে সব সমস্যা দূর করে ফেরার আশা জাগান। কিন্তু এবারও বাধ সাধে চোট। অনুশীলনে ফ্রি-কিক নিতে গিয়ে ডান ঊরুতে চোট পান।
এরপর ১৩ এপ্রিল স্পোর্টিং লিসবনের বিপক্ষে ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে বদলি হিসেবে মাঠে নামেন পগবা। সেই ম্যাচের পর ক্রিমোনেসর বিপক্ষে দেখা যায় তাঁকে। কিন্তু এবার পেশিতে চোট পাওয়ায় মৌসুমটাও শেষ হয়ে গেল। জুভেন্টাসের বাকি তিন ম্যাচে পগবাকে আর দেখা যাবে না।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে