ভক্তকে লাথি মেরে এবারের বিশ্বকাপে এক আলোচিত ঘটনা ঘটিয়েছিলেন স্যামুয়েল ইতো। এবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।
গত পরশু ৯৭৪ স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার। লাথি মারার এই ঘটনায় অনুতপ্ত ইতো এখন ক্ষমা চাইছেন। ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার বলেন, ‘যার সঙ্গে আমার ভয়ংকর ঝগড়া হয়েছিল, তিনি সম্ভবত আলজেরিয়ান। মেজাজ হারিয়ে ফেলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এমন আচরণ আমার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না।’
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাতারে আছেন ইতো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করেছীর ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করেছিল ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে।
ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে