আর্জেন্টিনা ম্যাচে মারাত্মক চোট পান সৌদি আরবের ইয়াসির আল-শাহরানি। চোটের কারণে বিশ্বকাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ডিফেন্ডারের। দ্রুতই অস্ত্রোপচার করতে হবে তাঁর।
ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে সামনে এগিয়ে আসেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। লাফিয়ে উঠে বল ঠেকানও তিনি; কিন্তু এ সময় ইয়াসিরের মুখে খুব জোরে আঘাত হানে আল-ওয়াইসের হাঁটু। আঘাত খেয়ে মাটিতে লুটে পড়েন ইয়াসির। মুখ ভেসে যায় রক্তে। তাৎক্ষণিক স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এক্স-রের পর জানা যায়, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন।
সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ইয়াসিরকে রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী কয়েক ঘণ্টার মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
কাতার বিশ্বকাপে গতকাল ঐতিহাসিক জয় পেয়েছে সৌদি আরব। আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে