
আগামী ৩১ মার্চ নিজেদের মাঠে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের দল দিয়েছেন লা আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেই দলের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।
মেসির নেতৃত্বে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। খেলা না খেলা নিয়ে নিশ্চয়তা না থাকলেও বিশ্বকাপের পরবর্তী পর্বেও তারকা ফরোয়ার্ডকে ঘিরেই দল সাজিয়েছেন স্কালোনি। তিনবারের চ্যাম্পিয়নদের এই পরিকল্পনাই বলে দিচ্ছে—আরও একটি বিশ্বকাপে দেখা যাবে মেসিকে। চোটের কারণে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রাখা হয়নি লাউতারো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ ও জিওভানি লো সেলসোকে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। দলে ফেরানো হয়েছে মার্কোস আকুনাকে। দলে আছেন রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মতো ফুটবলাররা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে শেষ পর্যন্ত আর্জেন্টিনা এবং স্পেনের ফিনালিসিমা বাতিল হয়েছে। সেই ফাঁকা সূচিতেই গুয়াতেমালার বিপক্ষে খেলবে মেসিরা। বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে এটাই আর্জেন্টিনার শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, টমাস প্যালাসিওস, নিকোলাস তালিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, এজেকুয়েল প্যালাসিওস, নিকো পাজ, থিয়েগো আলমাদা
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন থামারই নাম নিচ্ছে না। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। কদিন আগে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরতে দেরি হয়েছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের ক্রিকেটারদের।
৬ ঘণ্টা আগে
দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। সাকিব আল হাসান, হামজা চৌধুরীরা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে ফিরে এসেছে উন্মাদনা। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের ম্যাচ দেখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। গোল করলে দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে গ্যালারি। জামাল ভূঁইয়ার মতে সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়াই দেশের ফুটবল এগিয়ে যেতে সহায়তা করছে।
৭ ঘণ্টা আগে
এ মাসের শেষে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।
৮ ঘণ্টা আগে