
লিগ ওয়ান, বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ব্যতিক্রম সিরি ‘আ’। উত্তেজনা ধরে রেখেই শেষ রাউন্ডে গড়িয়েছে ইতালির শীর্ষ ফুটবল লিগ।
এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিগ টেবিলের শীর্ষে ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য নাপোলি। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট দলটির। সমান ম্যাচ ৭৮ পয়েন্ট নিয়ে নাপোলের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইন্টার মিলান। অবশ্য গত পরশুই হতে পারত লিগ শিরোপার নিষ্পত্তি। সে ক্ষেত্রে পারমার মাঠে দলটির বিপক্ষে জিততে হতো নাপোলিকে। আর ঘরের মাঠে ইন্টার মিলানকে হারতে হতো লাৎসিওর কাছে। কিন্তু ৩৭তম রাউন্ডে শিরোপাপ্রত্যাশী নাপোলি ও ইন্টার—দুই দলই ড্র করেছে। পারমার সঙ্গে গোলশূন্য ড্র নাপোলির। লাৎসিওর সঙ্গে ২-২ গোলে ড্র ইন্টারের। এই দুটি ড্রয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে সিরি ‘আ’র শেষ রাউন্ড!
পারমার বিপক্ষে পরশু জয় না পাওয়ার জন্য ভাগ্যকেই দুষতে পারে নাপোলি। ম্যাচের প্রথমার্ধে আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আঙ্গিসার ভলি পোস্টে লেগে প্রতিহত হয়েছে। আর দ্বিতীয়ার্ধে মাত্তেও পোলিতানোর প্রচেষ্টা প্রতিহত করে ক্রসবার। এখানেই শেষ নয়, স্কট ম্যাকটমির একটি ফ্রি-কিকও লাগে ক্রসবারে।
এদিন নাপোলির ভাগ্য সহায় না হলেও ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই তারা জানতে পারে, তাদের লিগ শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে উত্তেজনাপূর্ণ ম্যাচে রুখে দিয়েছে লাৎসিও। সেই ম্যাচ ইন্টার জিতে গেলেই নাপোলিকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষ উঠে আসত ইন্টার।
ম্যাচের ৮৯ মিনিট পর্যন্তও ২-১ গোলে এগিয়ে ছিল ইন্টার। লিগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার জন্য অন্য ম্যাচে তাই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল নাপোলি। এমন উত্তেজনার মধ্যেই শেষ মুহূর্তে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাপোলি ও পারমার কোচ আন্তোনিও কন্তে এবং ক্রিস্তিয়ান কিভু। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দুজনকেই।

ম্যাচের শেষ মিনিটে ডেভিড নেরেসকে পারমার ম্যাথিয়াস লোভিক ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু পরে সেই সিদ্ধান্ত খারিজ হয়ে গেলে হতাশ হতে হয় কন্তের দলকে। কোচ কন্তেকে শিরোপা নির্ধারণী শেষ ম্যাচ ডাগআউটে নয়, গ্যালারিতে বসেই দেখতে হবে। ম্যাচ শেষে নিজের হতাশাটা আর লুকিয়ে রাখতে পারেননি কন্তে। বললেন, ‘পারমার সময়ক্ষেপণ দেখে ক্ষুব্ধ ছিলাম। ইংল্যান্ডে আমি দেখে এসেছি, পেশিতে টান, চোট কিংবা অভিনয়ের কারণেও এতবার সেখানে খেলা বন্ধ হয় না। এটাই আমাকে ক্ষুব্ধ করেছে। আর সে কারণেই আমাকে বের করে দেওয়া হয়েছে।’
শেষ ম্যাচে নাপোলি ক্যারিয়ারি এবং ইন্টার মিলান কোমোর বিপক্ষে খেলবে।
চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়াল
আগেই লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনাকে হারিয়ে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। পরশু বার্সার মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে দেয় তারা। আয়োস পেরেসের গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সা। পরে লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজের গোলে প্রথমার্ধেই ২-১ গোলে লিডও নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সান্তি কোমেসানা ও তাহন বুকাননের গোলে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। লা লিগায় দিনের অন্য খেলায় ৯ জনের সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে