নিজের দেওয়া কথাটাই রাখতে যাচ্ছেন অলিভিয়ের জিরু। গত বছর ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছিলেন, ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। আজ আবারও সেই সিদ্ধান্তের কথাই জানালেন জিরু।
নিজের বিদায়ের বিষয়ে লেকিপকে জিরু বলেছেন, ‘ফ্রান্সের জার্সিতে এবারের প্রতিযোগিতাটাই আমার ক্যারিয়ারে শেষ। দলকে অনেক মিস করতে যাচ্ছি। তরুণদের সুযোগ দিতে আমাদের জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন।’
আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোয় ফ্রান্স দলে নিজের জায়গাও ধরে রেখেছেন জিরু। তাই নিশ্চিতভাবেই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট রাঙিয়ে দিতে চাইবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে ক্লাব ফুটবল আরও কয়েক বছর চালিয়ে যাবেন। সেই লক্ষ্যে ক্যারিয়ারের গোধূলিলগ্নে আসায় ইউরোপীয় ফুটবল ছেড়ে মেজর লিগ সকারে যোগ দিতে যাচ্ছেন এসি মিলানের ফরোয়ার্ড। আগামী শনিবার সালেরনিতানার বিপক্ষে এসি মিলানের হয়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। এমএলএসের দল লস অ্যাঞ্জেলেসের সঙ্গে ইতিমধ্যে দেড় বছরের চুক্তিও সেরে রেখেছেন তিনি।
ফ্রান্সের হয়ে ২০১১ সালে ক্যারিয়ার শুরু করা জিরু বিদায় নিচ্ছেন দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি নিয়েই। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ১৩১ ম্যাচে ৫৭ গোল করেছেন তিনি। ইউরোতে সংখ্যাটা বাড়ানোর সুযোগ পাচ্ছেন।
কাতার বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্য আন্তর্জাতিক ফুটবলকে তখনই বিদায় বলে দিতেন জিরু। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতায় পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স সদস্য। পরে সতীর্থদের জানিয়েছেন এবারের ইউরো খেলেই অবসরে যাবেন তিনি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে