
মাঝে মধ্যে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ কেউ চ্যাম্পিয়ন হয়ে গেলেও জার্মানির বুন্দেসলিগা মানেই বায়ার্ন মিউনিখের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের বুন্দেসলিগাতেও কি চলবে বায়ার্নের রাজত্ব! এটি হবে বুন্দেসলিগার ৬৩তম মৌসুম।
কারা ফেবারিট
বাজির দর অনুযায়ী বায়ার্ন মিউনিখই ফেবারিট। বায়ার্নের পক্ষে ১ ইউরো বাজি ধরলে, আর বায়ার্ন জিতলে আপনি পাবেন ১.৩০ ইউরো। বায়ার্নের তুলনায় গত মৌসুমের রানার্সআপ লেভারকুজেন, ডর্টমুন্ড কিংবা লাইপজিগ অনেকটাই পিছিয়ে। ফুটবল পণ্ডিতরাও এগিয়ে রাখছেন বায়ার্নকেই।
উঠে এসেছে
হামবুর্গ ও কোলন। দুই দলের রয়েছে বড় সমর্থকগোষ্ঠী। কোলনের দেড় লাখের বেশি এবং হামবুর্গের সোয়া লাখের বেশি সদস্য রয়েছে, যা জার্মানির চতুর্থ ও পঞ্চম সর্বাধিক সদস্য সংখ্যার ক্লাব। ২০২৪-২৫ মৌসুমে হামবুর্গের ১৭টি হোম ম্যাচের ১৩ টিতেই স্টেডিয়াম ছিল দর্শকে পূর্ণ, কোলনের ১১টি হোম ম্যাচ ছিল দর্শকে ঠাসা।
যে বিদেশিরা এসেছেন
গ্রীষ্মকালীন উইন্ডোয় বুন্দেসলিগার ব্যয়বহুল চুক্তিটি লুইস দিয়াজের সঙ্গে করেছে বায়ার্ন। লিভারপুল থেকে কলম্বিয়ান এই ফরোয়ার্ডকে টানতে দলটিকে খরচ করতে হয়েছে ৭০ মিলিয়ন ইউরো। লেভারকুজেনে যোগ দিয়েছেন ডাচ গোলরক্ষক মার্ক ফ্লেকেন। আইন্দহোফেন থেকে তারা দলে ভিড়িয়েছে মার্কিন মিডফিল্ডার মালিক টিলম্যানকেও। ডর্টমুন্ডে যোগ দিয়েছেন জুড বেলিংহামের ভাই জোব বেলিংহাম। এবারই প্রথমবারের মতো বুন্দেসলিগা খেলবেন তিনি।
নতুন নিয়ম
আগে যে নিয়মগুলো পরীক্ষামূলকভাবে চালু ছিল, সেসব নতুন মৌসুমের বুন্দেসলিগায় স্থায়ী আইন হিসেবে কাজ করবে। যার একটু—রেফারির সিদ্ধান্ত নিয়ে শুধু দলের অধিনায়কই বিতর্ক করতে পারবেন। এ ছাড়া গোলরক্ষকেরা এখন আর ৬ সেকেন্ড নয়, ৮ সেকেন্ড পর্যন্ত বল হাতে ধরে রাখতে পারবেন। ৮ সেকেন্ড শেষেও বল না ছাড়লে প্রতিপক্ষকে কর্নার দেওয়া হবে।

খেলার বিরতি (গোল উদ্যাপন, বদলি, ইনজুরি) থেকে যে সময় নষ্ট হয়, তা এখন আরও কড়াকড়িভাবে যোগ করা হবে। পেনাল্টির নিয়মেও এসেছে পরিবর্তন। যদি কোনো খেলোয়াড় শট নিতে গিয়ে বল দুবার স্পর্শ করে এবং বল জালে জড়িয়ে দেয়, তাহলে পুনরায় পেনাল্টি নিতে হবে। আর গোল না হলে প্রতিপক্ষকে ইনডিরেক্ট ফ্রি-কিক দেওয়া হবে।
আর কী পরিবর্তন
ফেয়ার-প্লে কার্যকর করতে ম্যাচ শুরুর ৭০ মিনিট আগে রেফারি দুই দলের কোচ ও অধিনায়কের সঙ্গে বসবেন। প্রতিটি ম্যাচে ভিডিও রিভিউর পর রেফারি নিজেই পিএ সিস্টেমে সিদ্ধান্ত ঘোষণা করবেন। এ ছাড়া সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি চালু হবে। হাই-রেজল্যুশন ক্যামেরার তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিশ্লেষণ করে খেলোয়াড়দের সঠিক অবস্থান নির্ধারণ করবে। সিদ্ধান্ত ভিএআর রেফারিকে জানাবে, তবে মাঠের মূল রেফারির হাতেই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২৩ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে