কাতার বিশ্বকাপের সময় থেকেই দিদিয়ের দেশম ও করিম বেনজেমার দ্বন্দ্বের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। এবার সেই দ্বন্দ্ব পেল নতুন মাত্রা, যেখানে বেনজেমা রাগ ঝেরেছেন দেশমের ওপর। ফ্রান্সের কোচকে মিথ্যাবাদী বলছেন বেনজেমা।
গতকাল ফরাসি দৈনিক ‘লা প্যারিসিয়ানে’ দেশমের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়। ফ্রান্স ফুটবল দলের নানা প্রসঙ্গের মধ্যে বিশ্বকাপ থেকে বেনজেমার বাদ পড়ার ব্যাপারটিও আলোচনায় আসে। ফ্রান্স দলের সঙ্গে কাতারেও গিয়েছিলেন বেনজেমা। তবে ফ্রান্সের প্রথম ম্যাচের আগে (২০ নভেম্বর) চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সতীর্থদের ছেড়ে চলেও গিয়েছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। পরে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই সুস্থ হয়ে ওঠেন বেনজেমা। দেশমের দাবি, চোটে জর্জর বেনজেমা যথাসময়ে অনুশীলনে ফিরতে পারতেন না।
দেশমের কথায় বেজায় চটেছেন বেনজেমা। ইনস্টাগ্রাম স্টোরিতে সাক্ষাৎকারের একটি স্ক্রিনশট প্রকাশ করে ফরাসি এই ফরোয়ার্ড লিখেছেন, ‘কী লজ্জা’!। এরপর বেনজেমার ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট এক ব্যক্তি তাঁর প্রোফাইলে দিয়ে লিখেছেন, ‘মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী।’ ক্যাপশনে বেনজেমা লিখেছেন, ‘সাধু দিদিয়ের। শুভ রাত্রি।’
বিশ্বকাপ শেষ হতে না হতেই ফ্রান্স ফুটবলকে বিদায় বলেন বেনজেমা। গত বছরের ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। তবে দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফ্রান্স। ২০২৬ পর্যন্ত ফরাসিদের কোচের দায়িত্ব পালন করবেন এই কিংবদন্তি।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে