বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে