
বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া লামিনে ইয়ামালকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন স্পেন। গুরুতর চোটে হয়তো বিশ্বকাপই মিস করতে হতে পারে, এমন শঙ্কায় তারকা উইঙ্গার নিজেও বয় পেয়েছিলেন। এমনকি বিশ্বকাপ যেন খেলতে পারেন, এ জন্য মনে মনে প্রার্থনায় ডুবেছিলেন বার্সেলোনার এই তারকা ফুটবলার।
লা লিগায় গত ২২ এপ্রিল স্প্যানিশ লিগে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। গোল করার পরপরই বেঞ্চের দিকে তাকিয়ে চোট পাওয়ার ইঙ্গিত দেন তিনি। সতীর্থরা উদযাপন করতে এগিয়ে এলে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। এরপর বাঁ পায়ের পেছনের অংশ ধরে রাখতে দেখা যায় তাঁকে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত এক সাক্ষাৎকারে সেই সময়ের অনুভূতি জানিয়ে ইয়ামাল বলেন, ‘এর আগে কখনো এমন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়িনি। তবে বুঝতে পেরেছিলাম, এটি দ্রুত সেরে যাওয়ার মতো চোট নয়। আমি ভয় পেয়েছিলাম, বিষয়টি গুরুতর হতে পারে কিংবা আবারও চোট ফিরে আসতে পারে। তখন বিশ্বকাপ মিস করার আশঙ্কাও ছিল।’
চোট পাওয়ার মুহূর্তের কথা স্মরণ করে ইয়ামাল আরও বলেন, ‘যে মুহূর্তে আমি চোট পাই, সেই দৃশ্যটি এখনো মনে আছে। আমি ভেতরে ভেতরে প্রার্থনা করছিলাম যেন এটি গুরুতর কিছু না হয়, যেন কেবল ক্র্যাম্প বা সেরকম কিছু হয়। কারণ আমি জানতাম, বিশ্বকাপ খুব কাছেই।’
তবে স্পেন শিবিরে এখন আশাবাদী সুর। সময়মতো সুস্থ হয়ে মাঠে ফেরার পথে রয়েছেন ইয়ামাল। গত সপ্তাহে বিশ্বকাপের দলে ইয়ামালকে অন্তর্ভুক্ত করার সময় কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছিলেন, দলের প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচেই খেলতে পারবেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের মুখোমুখি হবে একবারের চ্যাম্পিয়নরা।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সেই অভিযানে দলের অন্যতম ভরসা ইয়ামাল। বিশ্বকাপ সামনে রেখে তিনি বলেন, ‘সেই মুহূর্ত এসে গেছে। আমার মনে হয় ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর থেকেই আমরা সবাই এই দিনের অপেক্ষায় ছিলাম। সবাই ভীষণ রোমাঞ্চিত। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে আমরা টুর্নামেন্টে নামব এবং নিজেদের সর্বস্ব উজাড় করে দেব।’
শনিবার মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে স্পেন। রোববার দলের প্রথম অনুশীলন সেশন দেখতে প্রায় দুই হাজার দর্শক উপস্থিত ছিলেন।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে