
লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
বিশ্বসেরা ফুটবলার শব্দটাও তো মেসির কাছে নতুন কিছু নয়। নিজের পারফরম্যান্সেই আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের তালিকায়। এবার তাঁকে বিশ্বসেরার তকমা দিয়েছেন তাঁরই স্বদেশি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। গতকাল নিজের ১৮তম জন্মদিনের দিন মাস্তানতুয়োনোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাঁকে (মাস্তানতুয়োনো) পরিচয় করানোর পর ৩০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়। মাস্তানতুয়োনো এরপর কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। বিশ্বের সেরা ফুটবলারদের প্রসঙ্গ এলে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার মতে সে মেসি। আমি একজন আর্জেন্টাইন। আমার মতে মেসিই সেরা।’
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে ৩০ নম্বর জার্সি পরে খেলতেন মাস্তানতুয়োনো। তাঁকে এ বছরের জুনে রিভার প্লেট থেকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাবে ৩০ নম্বর জার্সি পরে খেলতেন বলে রিয়ালেও একই জার্সি বেছে নিয়েছেন তিনি। ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘৩০ নম্বর জার্সি পরা সম্ভব কিনা, জানতে চেয়েছিলাম সভাপতির কাছে। রিভার প্লেটে থাকার সময় পরেছি এই জার্সি। সভাপতি এই জার্সি পরার অনুমতি দিয়েছেন।’
জুনে মাস্তানতুয়োনোকে রিয়াল মাদ্রিদ কিনলেও তখন ১৮ বছর পূর্ণ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ পরিচয় করায়নি। গতকাল তাঁর ১৮ বছর পূর্ণ হওয়ায় রিয়াল পরিচয় করিয়ে দিয়েছে। ২০৩১ পর্যন্ত যে চুক্তি হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে সেরেছে লস ব্লাঙ্কোসরা। চুক্তিপত্রে সই করার আগে মাস্তানতুয়োনোর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছিল।
২০২৪ সালে রিভার প্লেটের জার্সিতে খেলা শুরু করেছিলেন মাস্তানতুয়োনো। এক বছরে আর্জেন্টাইন ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে খেলেছিলেন ৬৪ ম্যাচ। ১০ গোলের পাশাপাশি ৭ গোলে অ্যাসিস্ট করেছিলেন। রিয়ালে নিজের প্রথম মৌসুমে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের সঙ্গে খেলতে হবে মাস্তানতুয়োনোকে। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু করবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রিয়াল-ওসাসুনা ম্যাচ।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে