সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়ার বছরেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগুয়েরোর সম্মানে ইতিহাদে ভাস্কর্য নির্মাণ করা হবে। আর্জেন্টাইন তারকার ঐতিহাসিক সেই গোলের এক দশক পর এবার ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বানিয়েছে ম্যানসিটি। আজ সাবেক সিটিজেন স্ট্রাইকারের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে৷
সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি গোলও তাঁর। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তাঁর সেই ঐতিহাসিক গোলেই ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। সেই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতেই সিটির এই আয়োজন। আগুয়েরো নিজেও বেশ আপ্লুত হয়েছেন এমন সম্মান পেয়ে। তিনি বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’
লিগ জেতার ওই বছরটা সিটির জন্য ছিল একটা বাঁকবদল। কারণ এরপর থেকেই তারা সাফল্য পেতে শুরু করে। আগুয়েরোও বললেন সে কথায়, ‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’
এদিকে ভাস্কর্য বসানোর পর সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো ক্লাবে যে অবদান রেখেছে, তা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছে। আগুয়েরোকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, ‘নিঃসন্দেহে সে এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমাদের সমর্থকেরা যখন সার্জিওর কথা ভাবেন, তখন সেই ঐতিহাসিক ৯৩:২০ গোলটার কথাই মনে করেন। তবে তার ২৬০ গোলের রেকর্ড বলে, তার প্রভাবটা ক্লাবে অনেক বেশি।’

আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা-দাদীর কাছে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত আজকের এই দিনে তাঁরা এখানে নেই। কয়েক বছর আগে তাঁরা মারা গেছেন। তাঁরাই ছিলেন আমার সব, আমার জীবনের সবকিছু। আর (কেঁদেছি) আমার মায়ের কারণে। ভিসার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে টাকা দিতে হয়, সেটার কারণে আমরা সময়মতো গুছিয়ে উ
৩৭ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তাঁকে নিয়ে কোচ বলেন, ‘সবাই তাকে মাঠে দেখতে চায়। সবার মনে সে এই অনুভূতিটাই জাগিয়ে তোলে এবং আমার কাছে এটা সবসময় এমনই থাকবে। মাঠে তার উপস্থিতি নিয়ে আমি কোনো নেতিবাচক দিক দেখি না। সে সবসময়ই অপরিহার্য ছিল, আর এখন আরও বেশি।’
১ ঘণ্টা আগে
সমতার পর শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮২ মিনিটে বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলের একটি জোরালো হেডার শূন্যে লাফিয়ে অসাধারণ দক্ষতায় রক্ষা করেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন জানায় মিসর। ডি-বক্সের ঠিক লাইনে জিজো ফাউলের শিকার হলে মাঠের রেফারি তাতে সাড়া দ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শুরুতেই স্পেনের মতো দলকে রুখে দিয়ে কেপ ভার্দের কোচ বুবিস্তা যেন বিশ্বফুটবলকে একটি বার্তাই দিয়ে রাখলেন, ‘আমাদের দেশের মানুষের কাছে এই ফলের অর্থ অনেক বড়। আমরা চেয়েছিলাম বিশ্ব দেখুক আমাদের দল মাঠের ফুটবলে কতটা লড়াকু; আমরাই তো ঘুরে দাঁড়ানোর এবং সহনশীলতার আসল রূপ।’
২ ঘণ্টা আগে