নারী ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা যেন থামছেই না। স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালসের চুমুর ঘটনায় প্রতিনিয়ত চলছে সমালোচনা। তাতে পদত্যাগও করতে পারেন রুবিয়ালেস।
সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন নারী ফুটবল দল। স্প্যানিশ নারী দলের মিডফিল্ডার জেনিফার হারমোসোর ঠোঁটে আনন্দের আতিশয্যে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনার পরই যেন স্পেনের ‘জাতীয় শত্রুতে’ পরিণত হয়েছেন রুবিয়ালেস। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তিনি। তাঁর বিরুদ্ধে ফিফা গতকাল শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ডিসিপ্লিনারি কোডের ১৩ ধারার দুটি অনুচ্ছেদও ভাঙতে পারে বলে জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা। এরপর স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন রুবিয়ালেস। যে পরিমাণ সমালোচনা হচ্ছে, তা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের জন্য কঠিন হয়ে যাচ্ছে।
রুবিয়ালেস যাঁকে চুমু দিয়েছেন, সেই হারমোসো একেকবার একেক রকম কথা বলেছেন। ম্যাচ শেষে বিরক্তি প্রকাশ করে নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, ‘আমি উপভোগ করিনি।’ এরপর আবার রুবিয়ালসের পক্ষে কথা বলেছেন। গতকাল হারমোসো কথা বলেছেন রুবিয়ালসের বিপক্ষে। স্পেনের নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রোকে’ নিয়ে যৌথ বিবৃতিতে দলটির মিডফিল্ডার হারমোসো বলেছেন, ‘আমার স্বার্থ রক্ষায় এজেন্সি টিএমজের সঙ্গে কাজ করছে ইউনিয়ন ফুটপ্রো এবং তারাই এ বিষয়ে কাজ করছে। এমন আচরণ করে যেন কেউ পার না পায়, সেটি সুনিশ্চিত করতেই আমরা কাজ করছি। নারী ফুটবলারদের অগ্রহণযোগ্য আচরণ থেকে রক্ষা করতে যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা হয়, এটিই আমাদের লক্ষ্য।’

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২১ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে