বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) গত বছরের এপ্রিলে কড়া শাস্তি দিয়েছিল ফিফা। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করা হয়েছিল দুই বছর। সেই ঘটনার এক বছর যেতে না যেতেই আবারও ফিফার থেকে শাস্তি পেল বাফুফে। বাফুফেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে ফুটবলের অভিভাবক সংস্থা।
ফিফার ডিসিপ্লিনারি কমিটির এক বিবরণ থেকে জানা গেছে, বাফুফেকে সব মিলিয়ে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় তা ৩৮ লাখ ৯৩ হাজার ৬১৮ টাকা। বাংলাদেশকে জরিমানা করা হয়েছে ৩ ম্যাচে। ৩ ম্যাচের দুটি বাংলাদেশের মাঠে হয়েছে এবং একটি হয়েছে মালদীপে। প্রথম ঘটনা ঘটে গত বছরের ১২ অক্টোবর মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে। দলের অসদাচারণের দায়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটির ১৪ অনুচ্ছেদ অনুসারে জরিমানা করা হয়েছে ৫ হাজার সুইস ফ্রাঁ। পাশাপাশি ৬ ফুটবলারকে শাস্তিও দেওয়া হয়েছিল। সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে।
মালদ্বীপের পর এরপর ঢাকার মাঠেও জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। দ্বিতীয় লেগে ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-মালদ্বীপ। সেই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। জয় পেলেও এই ম্যাচে ডিসিপ্লিনারি কমিটির ১৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশকে করা হয় ১৪ হাজার সুইস ফ্রাঁ জরিমানা। মাঠের শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে আতশবাজি ফাটানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে।
তৃতীয় যে ম্যাচের কারণে বাংলাদেশ জরিমানা গুনেছে, সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনায় গত ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ গোল করেছিল বাংলাদেশ ও লেবানন। ডিসিপ্লিনারি কমিটির ১৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশকে করা হয় ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা। এই ম্যাচেও মাঠের শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে আতশবাজি ফাটানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশকে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে