
মৌসুম শেষের বিরতিতে ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ছুটি কাটালেন মায়োর্কা ও ইবিজা দ্বীপে। তাঁদের সঙ্গে সন্তানরাও ছিলেন অবসর সময় কাটানোর মুহূর্তে। ছুটি কাটিয়ে জর্জিনা ফিরে এসেছেন মাদ্রিদে। স্পেনের রাজধানীতে সন্তানদের সঙ্গে ঘুরে বেড়ানোর সময় জর্জিনা ফ্রেম বন্দী হয়েছেন।
মায়োর্কা দ্বীপ থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে আলাদা হয়েছেন রোনালদো ও জর্জিনা জুটি। নতুন মৌসুম শুরুর আগে প্রাক-প্রস্তুতির জন্য পর্তুগিজ তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন। আর জর্জিনা চার সন্তান নিয়ে ফিরে এসেছেন মাদ্রিদে। জর্জিনা মেক-আপ ছাড়া সন্তানদের সঙ্গে ঘুরছিলেন শহরের বিভিন্ন স্থানে। এ সুযোগে পাপারাজ্জিরা বিভিন্ন অ্যাঙ্গেলে তাঁর বেশ কয়েকটি ছবি তুলেছেন। ছবিতে দেখা তিনি নবজাতক বেলা ইসমেরেলদাকে ঘাড়ে করে নিয়ে ঘুরছিলেন। বড় ছেলে রোনালদো জুনিয়রবাদে অন্যান্য সন্তানরাও তাঁর সঙ্গেই ছিলেন।
এদিকে ছুটি কাটানোর সময় রোনালদোর প্রিয় সুপারকার বুগাত্তি ভেইরন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সিআর ৭ এর বিলাসবহুল এই গাড়ির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ২৪ লাখ টাকা। রোনালদোর সময়টাও ভালো যাচ্ছে না। তিনি নতুন দল খুঁজছেন, ম্যানইউ চ্যাম্পিয়নস লীগে সুযোগ না পাওয়ায়।

মিসৌরী নদীর তীরে নিরিবিলি, ছিমছাম বার্কলি রিভারফ্রন্ট এলাকায় রোববার বিকেলে যেতেই বুঝতে অসুবিধা হলো না এটাই আর্জেন্টিনা দলের ঘাঁটি। টিম হোটেলের পেছনের দিকটায় ডিয়েগো ম্যারাডোনার ছবি সংবলিত বিশাল পতাকা ঝুলিয়ে দিয়েছে আর্জেন্টাইনরা। তাঁরা ড্রাম বাজাচ্ছেন, উল্লাস করছেন। কোরাস তুলছেন, ‘ওলে, ওলে...ভামোস আর
৯ মিনিট আগে
ঘড়ির কাঁটা ঘুরিয়ে সাড়ে তিন বছর আগে ফিরে যাওয়া যাক। দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। মায়ামিতে আজ লাতিন আমেরিকার আরেক দল উরুগুয়েকে হারাতে না পারালেও সৌদি লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। সৌদি-উরুগুয়ে ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে।
১ ঘণ্টা আগে
আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা-দাদীর কাছে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত আজকের এই দিনে তাঁরা এখানে নেই। কয়েক বছর আগে তাঁরা মারা গেছেন। তাঁরাই ছিলেন আমার সব, আমার জীবনের সবকিছু। আর (কেঁদেছি) আমার মায়ের কারণে। ভিসার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে টাকা দিতে হয়, সেটার কারণে আমরা সময়মতো গুছিয়ে উ
৫ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তাঁকে নিয়ে কোচ বলেন, ‘সবাই তাকে মাঠে দেখতে চায়। সবার মনে সে এই অনুভূতিটাই জাগিয়ে তোলে এবং আমার কাছে এটা সবসময় এমনই থাকবে। মাঠে তার উপস্থিতি নিয়ে আমি কোনো নেতিবাচক দিক দেখি না। সে সবসময়ই অপরিহার্য ছিল, আর এখন আরও বেশি।’
৫ ঘণ্টা আগে