
প্রথমবারের মতো শান্তি পুরস্কারের আয়োজন করেছিল ফিফা। আন্তর্জাতিক ফুটবল সংস্থার এই পুরস্কার দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে সেই পুরস্কার কেড়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এনএফএফ) সভাপতি লিসে ক্লাভেনেস।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে ট্রাম্পের হাতে শান্তি পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই ঘটনায় বেশ সমালোচিত হয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, এই পুরস্কারটি ছিল ট্রাম্পের জন্য একধরনের ‘সান্ত্বনা পুরস্কার’। কারণ তিনি একাধিকবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন।
ক্লাভেনেসের দাবি, ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে নিজেদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে ফিফা। এ জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি লেখতে চান তিনি। ফিফা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে না পড়ুক—এমনটাই চাওয়া এনএফএফ সভাপতির। ক্লাভেনেসের মতে, এ ধরনের পুরস্কার দেওয়ার দায়িত্ব অসলোভিত্তিক নোবেল ইনস্টিটিউটের ওপরই থাকা উচিত।
এক অনলাইন সংবাদ সম্মেলনে ক্লাভেনেস বলেন, ‘আমরা (এনএফএফ) চাই ফিফা এই শান্তি পুরস্কারটি বাতিল করুক। আমরা মনে করি না, এ ধরনের পুরস্কার দেওয়া ফিফার দায়িত্বের মধ্যে পড়ে। এই কাজটি স্বাধীনভাবে করার জন্য নোবেল ইনস্টিটিউট তো আছেই।’
ফিফার ভুল ধরিয়ে দিয়ে ক্লাভেনেস বলেন, ‘ফুটবল ফেডারেশন, কনফেডারেশন এবং ফিফার জন্য গুরুত্বপূর্ণ হলো—রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি নিরপেক্ষ দূরত্ব বজায় রাখা। এই ধরনের পুরস্কার সাধারণত খুবই রাজনৈতিক হয়ে ওঠে, যদি না তা সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনার জন্য যথাযথ কাঠামো, বিচারক মণ্ডলী ও নির্দিষ্ট মানদণ্ড থাকে।’
৪৫ বছর বয়সী এই আইনজীবী আরও যোগ করেন, ‘এটি একটি পূর্ণকালীন ও অত্যন্ত সংবেদনশীল কাজ। সম্পদ, দায়িত্ব এবং বিশেষ করে সুশাসনের দিক থেকে বিবেচনা করলে, ভবিষ্যতেও এমন উদ্যোগ এড়িয়ে চলাই উচিত। এই ধরনের বিষয়ে যথাযথ যাচাই-বাছাই থাকা জরুরি। ফেয়ারস্কোয়ারের অভিযোগটি একটি স্বচ্ছ সময়সীমার মধ্যে তদন্ত করা উচিত এবং সিদ্ধান্ত ও তার যুক্তিগুলোও স্বচ্ছভাবে প্রকাশ করা প্রয়োজন।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে