
কদিন আগেও কোনো দলে ছিলেন না ট্রিনিটি রডম্যান। এবার তিনিই নতুন এক চুক্তি করে চমকে দিলেন। নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন তিনি।
৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লুএসএল) ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে রডম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তখন থেকেই হয়ে যান ফ্রি এজেন্ট। গতকাল তাঁর সঙ্গে ওয়াশিংটন স্পিরিট তিন বছরের নতুন চুক্তি করেছেন। কত আয় করবেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা না গেলেও আল জাজিরাসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, নতুন চুক্তিতে বোনাসসহ প্রত্যেক বছর ২০ লাখ ডলার পাবেন ট্রিনিটি। বাংলাদেশি মুদ্রায় তা ২৪ কোটি ৪৬ লাখ টাকা। ২০২৮ পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলবেন তিনি। তাঁর এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইসএসপিএনকে জানিয়েছেন, ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে নতুন চুক্তির ফলে বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার হবেন রডম্যান।
রডম্যানের আগে সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ছিলেন স্পেনের আইতানা বোনমাতি। টাকার অঙ্কটা জানা না গেলেও বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে এই খবর। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছিলেন বোনমাতি।
শৈশবের ক্লাবের সঙ্গে নতুন চুক্তির পর ট্রিনিটি বেশ উচ্ছ্বসিত। বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান। এটা অনেক বড় ঘটনা। আগের সবকিছু বদলে যাবে।’ ট্রিনিটি সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের মেয়ে। ক্যারিয়ারের শুরু থেকেই ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলছেন তিনি।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে