নাপোলিকে শিরোপা জিততে দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন সেই মানুষটি নেই প্রায় তিন বছর হয়ে গেল। তবে নেপলসের প্রতিটি মানুষ এখনো ভুলেনি ডিয়েগো ম্যারাডোনাকে। গত এক মাস আগে থেকে সাজতে থাকা শহরটির গলি-ঘুপচিতেও আকাশী রঙের জার্সিতে ছিয়াশির কিংবদন্তিকে এঁকেছেন তারা। আজ রাতে উৎসবের পূর্ণতা পেতে পারত সেই উৎসবের।
কিন্তু শেষ মুহূর্তে নাপোলির উৎসবের রাত মাটি করে দিয়েছে সালেরনিতানা। এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্রয়ে সিরি’আ জয়ের অপেক্ষা বাড়ল লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যদের। নিজেদের মাঠ স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারডোনা স্টেডিয়ামে ইতিহাসের স্বাক্ষী হতে এসেছিলেন নাপোলির সমর্থকেরা। কেউ প্রিয় দলের জার্সি তো আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেদের সাবেক খেলোয়াড় ম্যারডোনার ব্যানার হাতে জড়ো হয়েছিলেন তারা।
৬২ মিনিটে বদলি খেলোয়াড় রাসপাদোরির পাস থেকে গোল করে নাপোলি উৎসবের আয়োজনটা সেরে রেখেছিলেন মাথিয়াস ওলিভিয়েরা। কিন্তু ৮৪ মিনিটে বাওলায়ে দিয়ার গোলে সেই উৎসব পণ্ড। পরে অতিরিক্ত মিনিট পেয়েও ম্যাচ জয় সম্ভব হয়নি স্পেলেত্তির দলের। শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন সালেরনিতানার কোচ।
সিরি’আয় দিনের আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাদের মাঠ সান সিরোতে এগিয়ে যাওয়ার পরও লওতারো মার্তিনেজের জোড়া গোলে লাৎসিও ৩-১ গোলে হারায় উৎসবের ক্ষেত্রটা তৈরি হয়েছিল নাপোলির। সমীকরণটা ছিল, দুইয়ে থাকা লাৎসিও ড্র বা হারলে আর নাপোলি জিতলে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথম স্কুদেত্তো জিতত তারা। কিন্তু ৩৩ বছরের অপেক্ষা আরেকটু বাড়ল তাদের। আগামী বৃহস্পতিবার উদিনেসের মাঠে জিতলে অবশ্য সেই অপেক্ষা ফুরোতে পারে তাদের।
নেপলসের ক্লাবটি যে দুটি লিগ শিরোপা জিতেছে দুটিই এনে দিয়েছেন ম্যারাডোনা। ৩৬ বছর পর স্বর্গে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ দেখেছেন তিনি। এবার ৩৩ বছর পর নাপোলিকে শিরোপা জিততে দেখে হয়তো স্বর্গে বসে প্রিয় কিউবান চুরুট মুখে স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপন করবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে