মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিরুদ্ধে। আজ খবরে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও ডেইলি মেইল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে নটিংহ্যাম্পশায়ারের ওয়েস্ট ব্রিজফোর্ডের লাফবোরোতে একটি গাড়ি দাঁড় করায় তারা। তারা জানায়, শ্বাসের নমুনা দিতে অস্বীকার করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেই ব্যক্তি হামজা। তাঁর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। যথাযথ যত্ন এবং মনোযোগ ছাড়াই গাড়ি চালানো এবং প্রাথমিক পরীক্ষায় অসহযোগিতা দেখানোয় অভিযুক্ত হয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
তবে হামজাকে নিঃশর্ত জামিন দেওয়া হয়েছে। অবশ্য অভিযুক্ত হওয়ায় তাঁকে ২৩ ফেব্রুয়ারি নটিংহামের ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে।
এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি লেস্টার। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ায় বর্তমানে এই ক্লাবকে খেলতে হচ্ছে চ্যাম্পিয়নশিপে। হামজা গত সোমবার লেস্টারের হয়ে খেলেছেন ইপসউইচের বিপক্ষে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
২০০৫ সাল থেকে লেস্টার সিটিতে আছেন হামজা। দলটির হয়ে প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয় ২০১৫ সালে। মাঝখানে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে। সেখানে গত মৌসুম শেষ করে ফিরেছেন কিং পাওয়ার স্টেডিয়ামে। লেস্টার থেকে সপ্তাহে হামজা বেতন পান ৫০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে