গ্রুপ পর্বেই কঠিন পরিস্থিতি পার করে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। এবারের চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ছিল এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। শুরুতে এমন কঠিন গ্রুপে লড়াইয়ের মনোবলের কারণেই কিনা দুই দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর প্রায় সাড়ে চার মাস পর দুই দল আবার মুখোমুখি।
আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে আতিথেয়তা দেবে ডর্টমুন্ড। আতিথেয়তা নয়, প্যারিসিয়ানদের বুকে শেল বিঁধে দিতেই মাঠে নামবেন এডিন টারজিচের শিষ্যরা। শেষবার ডর্টমুন্ড সফরে ড্র করে এসেছিল পিএসজি। আর শুরুর দিনেই ডর্টমুন্ড হেরে এসেছিল প্যারিস থেকে। এবারও তেমন গ্রুপ পর্বের সেই দৃশ্যের পুনরাবৃত্তি?
কিন্তু এবার যে বিন্দুমাত্র ছাড় দেওয়ার উপায় নেই ডর্টমুন্ডের। পরশু উয়েফার ওয়েবসাইটে জাদোন সানচো তো ওয়েম্বলিতে ফাইনালে খেলার ইঙ্গিতও দিয়ে রাখলেন, ‘প্যারিস আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। ফাইনালে ওঠার জন্য আমাদের নিরহংকার হতে হবে। দিতে হবে সবকিছু।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এই মৌসুমে ডর্টমুন্ডে ফিরেই টারজিচের অধীনে যেন নিজেকে ফিরে পেয়েছেন সানচো। আর টারজিচ খুশি প্রথম লেগে অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসকে ফিরে পাওয়ায়। এমন আত্মবিশ্বাসী ডর্টমুন্ডের সামনে কেমন হতে পারে লুইস এনরিকের কৌশল? পার্ক দে প্রিন্সেসে নিজের প্রথম মৌসুমেই ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগ আঁ জিতেছেন স্প্যানিশ কোচ। এবার তাঁর চোখ পিএসজির অধরা স্বপ্নটা পূরণ করতে। লে হাভরের বিপক্ষে ড্র করলেও লিগ নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করেছেন তিনি, ‘আমরা ইতিমধ্যে চারটি শিরোপার দুটি জিতেছি এবং এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছাতে যাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য। আমি মনে করি, নিঃসন্দেহে দলটি এই মৌসুমে সেরা ফর্মে আছে।’
প্যারিসে এটিই শেষ মৌসুম কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার আগে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে পিএসজির শিরোপা-স্বপ্ন পূরণ করতে পারবেন ফরাসি ফরোয়ার্ড? ২০১৯-২০ মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তাঁর। এবার প্যারিসকে প্রতিদান দিতে অপেক্ষায় থাকবেন এমবাপ্পে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে