
মর্নিং শোজ দ্য ডে—জনপ্রিয় এই ইংলিশ প্রবাদটা অনেকেরই জানা। শুরু থেকেই অনেক সময় কোনো কিছুর ভবিষ্যৎ আন্দাজ করা যায়। ইতালি ফুটবল দল গত রাতে যে বাজেভাবে হেরেছে, তাতে অনেকেরই এই প্রবাদবাক্য মনে পড়ার কথা।
নরওয়ের অসলোর উলিভান স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইতালি প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বস্ত হয়েছে। ৩-০ গোলে নরওয়ের কাছে হেরেছে। তাতে ইতালিয়ান ভক্ত-সমর্থকদের একটু দুশ্চিন্তা বাড়ার কথা। কারণ, দলটি সবশেষ ফুটবল বিশ্বকাপে খেলেছে ২০১৪ সালে। চারবারের বিশ্বকাপজয়ী দলটি এরপর ২০১৮,২০২২ দুই বিশ্বকাপেই উঠতে পারেনি।
অনেকেই হয়তো বলতে পারেন, ইতালির বাছাইপর্বের এক ম্যাচ দেখে চিন্তায় পড়ে যাওয়ার কারণ কী? ২০২৬ বিশ্বকাপে এমনিতেই খেলবে ৪৮ দল। যার মধ্যে ইউরোপ অঞ্চল থেকে যাবে ১৬ দল। যেখানে গ্রুপে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেক্ষেত্রে ইতালির সামনে আরও ৭ ম্যাচ বাকি। কিন্তু বাছাইয়ের ধরনই মূলত দলটির ২০২৬ বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কার কারণ। প্রথম রাউন্ড থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দলই শুধু বিশ্বকাপের টিকিট পাবে।
৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে নরওয়ে। দুইয়ে থাকা ইসরায়েলের পয়েন্ট ৬। তারা খেলেছে ৩ ম্যাচ। আর এস্তোনিয়া ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছেন। মলদোভা ২ ম্যাচের দুটিতে হেরে অবস্থান করছে পঞ্চম স্থানে। তার মানে চার ও পাঁচে থাকা ইতালি ও মলদোভা দুই দলের পয়েন্ট শূন্য। ৩ ম্যাচে ৯ পয়েন্ট হওয়াতে নরওয়ের পক্ষে সবার ওপর থেকে বিশ্বকাপ নিশ্চিত করা অনেকটাই সহজ। কিন্তু ইতালি নিজেদের বাকি ম্যাচগুলো জিতলেও গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা নেই।
গ্রুপসেরা না হতে পারলে বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়া যাবে না। তবে প্রথম রাউন্ড থেকে গ্রুপ রানার্সআপ হলে আরেকটা সুযোগ পাওয়া যাবে। তখন ১২ গ্রুপের রানার্সআপ ও উয়েফা নেশনস লিগের চার দল নিয়ে প্লে-অফ নির্ভর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হবে। সবশেষ ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে এই প্লে-অফ থেকেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল ইতালির।
অসলোতে গত রাতে প্রথমার্ধেই ইতালির যা সর্বনাশ করার করে দিয়েছে নরওয়ে। ১৪, ৩৪ ও ৪২ মিনিটে নরওয়ের গোল তিনটি করেন আলেক্সান্ডার সরলথ, অ্যান্টনিও নুসা ও আর্লিং হালান্ড। এমন হারের পর ইতালির প্রধান কোচ লুসিয়ানো স্পালেত্তি শোনালেন হতাশার বাণী। ইতালি কোচ বলেন, ‘দুশ্চিন্তা তো সব সময়ই থাকে। এমন পারফরম্যান্সের পর সত্যিকার অর্থেই নিজেকে প্রশ্ন করতে হয়ে যে সমস্যাটা আসলে কোথায়। বাস্তবতা যেএটাই।’
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেই এই টুর্নামেন্টে শিরোপা জয়ের অপেক্ষা ফুরিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। প্রথমবার পিএসজির চ্যাম্পিয়ন হওয়াতে গোলপোস্টের জিয়ানলুইজি দোন্নারুম্মা দেখিয়েছেন বীরত্ব। সেই দোন্নারুম্মা এবার জাতীয় দলে (ইতালি) এসে দেখলেন দলের এমন ভরাডুবি। ম্যাচ শেষে ইতালির গোলরক্ষক বলেন, ‘এমন ফল মেনে নেওয়া যায় না। আমাদের সমর্থকেরা এমন ম্যাচ আশা করেন না।’ বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির পরের ম্যাচ ৯ জুন মলদোভার বিপক্ষে। ম্যাপেই স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ইতালি-মলদোভা ম্যাচ।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৮ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩২ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে