
চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন ফুটবল মৌসুম শুরু হয়েছে আগেই। শুরু হয়েছে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবলও। আজ শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের আরেক প্রতিযোগিতা—ফেডারেশন কাপ ফুটবল।
নতুন ফরম্যাটে হচ্ছে ২০২৪-২৫ মৌসুমের ফেডারেশন কাপ। বরাবরের মতো এবার আর কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল থাকছে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ধাঁচে কোয়ালিফায়ার ও এলিমিনেটর পার করেই ফাইনালের টিকিট কাটতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। ভালো একটা দল যাতে এক ম্যাচ খারাপ করেই প্রতিযোগিতা থেকে বাদ না পড়ে, সে জন্যই নতুন এই ফরম্যাট। যেমনটা টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে বলেছিলেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান, ‘অনেক কষ্ট ও ধারাবাহিকতা বজায় রেখে একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়। একটি বাজে দিনের জন্য তারা যেন বাদ না পড়ে, তাই এ সিস্টেম। আশা করি, এটি ফলপ্রসূ হবে।’
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দুটি ম্যাচ হবে আজ। কুমিল্লায় বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। দিনের অন্য খেলায় ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ খেলবে ফর্টিজ এফসির বিপক্ষে। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
দুটি গ্রুপে খেলবে ১০টি দল। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন বসুন্ধরার সঙ্গে আছে বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ‘বি’ গ্রুপে আছে মোহামেডান, আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরেরপুল ইয়ংমেন্স।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে