
অতীতের মতো এবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন পর্যবেক্ষণে আসছে ফিফা ও এএফসির প্রতিনিধিদল। এবার ফিফা ও এএফসি থেকে ভিন্ন ভিন্ন সফরে তিনজন প্রতিনিধি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। আজ সোমবার বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ অক্টোবর এএফসির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে বাংলাদেশে পা রাখবেন ক্যাটেল। তিনি এএফসির মেম্বার অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান ইউনিটের প্রধানও। এর এক দিন পর আসবেন ফিফার কর্মকর্তা প্রিন্স রুসেফ। এ ছাড়া ফিফা থেকে আরেকজন প্রতিনিধি মাহমুদ মনসুরেরও আসার কথা রয়েছে।
২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। এবার সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল ছাড়াও রয়েছেন দিনাজপুরের মিজানুর রহমান। তবে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।
সে ক্ষেত্রে সিনিয়র সহসভাপতি ছাড়া সভাপতি, সহসভাপতি, সদস্য এই তিন পদে ভোটাভুটি হবে। ১৩৩ জন কাউন্সিলর ২৬ অক্টোবর ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এএফসি, ফিফা প্রতিনিধি পর্যবেক্ষণ করবে। সাফের প্রতিনিধিও থাকবেন পর্যবেক্ষক হিসেবে।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে