
‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সব সময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
নামগুলো শুনে হয়তো অপরিচিত মনে হবে। তবে আপনি যদি লিভারপুলের ভক্ত হন, তাহলে এতক্ষণে হৃদয় নেড়ে যাওয়ার কথা, দিয়োগো জোতাকে আবার মনে পড়ার কথা। সড়ক দুর্ঘটনায় গত মাসে অকালপ্রয়াত পর্তুগিজ ফুটবলারকে হারানোর শোক নিয়ে গতকাল প্রিমিয়ার লিগে মাঠে নামে লিভারপুল। ঘরের মাঠে জোতার স্মরণে বড় ব্যানার নিয়ে এসে আবেগের বিস্ফোরণ ঘটান অলরেড ভক্তরা। কিক অফের আগে পালন করা হয় এক মিনিট নীরবতা।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিভারপুলের শুরুটা হয়েছে বোর্নমাউথের বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে। স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই ম্যাচে নাটকীয়তা ছড়িয়েছে কতটা। ছিল বর্ণবাদী বিতর্কও, সেই মন্তব্যের জবাব ছিল মনে রাখার মতো।
অ্যানফিল্ডে শুরু থেকে বোর্নমাউথের ওপর চড়াও হয় লিভারপুল। বোর্নমাউথও প্রতিরোধ দেখাচ্ছিল বেশ ভালোভাবে। ম্যাচের দৃশ্যপটে হঠাৎ পরিবর্তন আসে ২৮ মিনিটে। হঠাৎই খেলা বন্ধ করেন রেফারি। ডাগ আউটের কাছে এসে দুই দলের কোচের সঙ্গে করেন আলোচনা। পরে জানা যায়, গ্যালারি থেকে বর্ণবাদের শিকার হয়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড আন্তোয়ান সেমেনিও। সেই অভিযোগ তিনি করেন রেফারির কাছে।
এরপর বোর্নমাউথ যেন কিছুটা পথ হারাল। ৩৭ মিনিটে আলেক্সিস মাক আলিস্তারের বাড়ানো বলে লিভারপুলকে এগিয়ে দেন উগো একিতিকে। প্রিমিয়ার লিগে অভিষেকে আলো ছড়ানোর কাজটা পরেও ধরে রাখেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। বিরতির পর ৪৯ মিনিটে তাঁর অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।
নতুন মৌসুমের শুরুটা সহজ জয় দিয়ে করতে যাচ্ছে লিভারপুল—এমনটা মনে হচ্ছিল তাতে। কিন্তু কে জানত সেমেনিও তাঁর জবাবটা জমিয়ে রেখেছেন এভাবে! ৬৪ মিনিটে আলিসন বেকারকে বোকা বানিয়ে ব্যবধান কমান তিনি। ১২ মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান। মাঝমাঠ থেকে বল পেয়ে একক নৈপুণ্যে বোর্নমাউথকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড। অ্যানফিল্ডে তখন পিনপতন নীরবতা।
৮৮ মিনিটে অলরেড সমর্থকদের দুশ্চিন্তা কাটান বদলি নামা ফেদেরিকো কিয়েসা। প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচ আর মোহামেদ সালাহ গোল পাবেন না, তা কী করে হয়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ এক থ্রিলারের ইতি টানেন তিনি। ৯ মৌসুমের ৮টিতেই লিগের প্রথম ম্যাচে গোলের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড। ১০ গোল নিয়ে আছেন সবার ওপরেও।
এমন এক ম্যাচের পরিবেশ কিনা নষ্ট হলো বর্ণবাদের কারণে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে সেমেওনি লেখেন, ‘কবে এসব বন্ধ হবে?’ লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘ক্লাব পরিষ্কার এক বিবৃতি দিয়েছে। আমরা ফুটবলে এসব চাই না। চাই না স্টেডিয়ামে এমন ঘটনা ঘটুক। বিশেষ করে অ্যানফিল্ডে তো নয়ই।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে