লেস্টার সিটির সঙ্গে চার বছরের সম্পর্ক শেষ হলো ব্রেন্ডন রজার্সের। একের পর এক হারে চাকরিটাও খোয়ালেন ৫০ বছর বয়সী আইরিশ কোচ।
অবনমন অঞ্চলে ধুঁকতে থাকা লেস্টার গতকাল এগিয়ে যাওয়ার পরও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাদের মাঠে ২-১ গোলে হেরেছে লেস্টার। সেই হারের শোক না তরতাজা থাকতেই আজ বরখাস্ত হলেন রজার্স। চলতি মৌসুমে বাজে সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে লেস্টারকে। প্রিমিয়ার গত ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হেরেছে দ্য ফক্সেসরা।
রজার্সকে বরখাস্তের প্রসঙ্গে লেস্টারের চেয়ারম্যান আইয়াওয়াত শ্রীভাদ্ধনাপ্রভা জানিয়েছেন, দলের পারফরম্যান্স এবং ফল এই মৌমুমে আশাতীত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।
২০১৯ সালের ফ্রেব্রুয়ারিতে কিং পাওয়ার স্টেডিয়ামে আসেন রজার্স। তাঁর অধীনে ২০২১ সালে প্রথম এফএ কাজ জেতে লেস্টার। এই মৌসুমে ২৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৯ তম স্থানে তারা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৬ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে