ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্তাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। শিষ্যের এমন শাস্তিতে হতাশ তুরিনের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি জানিয়েছেন, পগবার মতো বিস্ময়কর প্রতিভাকে হারানো ফুটবলের জন্য বিশাল ক্ষতি।
আগামীকাল সিরি আয় চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অ্যালেগ্রি বলেছেন, ‘এটা মানবিক জায়গা ও ফুটবল, উভয়ের জন্য খুবই দুঃখজনক। আমরা অসাধারণ এক খেলোয়াড়কে হারালাম।’
গত ২৯ ফেব্রুয়ারি পগবাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। ডোপ নিয়ম ভঙ্গ করায় গত সেপ্টেম্বরে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরীক্ষায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার শরীরে উচ্চমাত্রার নিষিদ্ধ মাদক টেস্টোস্টোরন উপস্থিতি পাওয়া গিয়েছিল।
গত ২০ আগস্ট এ মৌসুমে জুভেন্তাসের হয়ে প্রথম ম্যাচ খেলার পর থেকে ধারাবাহিকভাবে পগবাকে পরীক্ষা করা হচ্ছিল। গত অক্টোবরে দ্বিতীয় পরীক্ষায় পগবার অপরাধ প্রমাণিত হওয়ার পর তাঁকে ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ করে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (ন্যাডো)। যার অর্থ, ৩০ বছর বয়সী বিশ্বকাপজয়ী পগবা ২০২৭ সাল পর্যন্ত খেলতে পারবেন না।
এ মৌসুমে বদলি হিসেবে পগবা খেলেছেন মাত্র দুটি ম্যাচ। বোলোনা ও এম্পলির বিপক্ষে তাঁকে দেখা গেছে মোট ৫১ মিনিট। তবে নিষেধাজ্ঞার কারণে ঝুঁকিতে পড়ে গেল ২০১৮ বিশ্বকাপজয়ী তারকার ক্যারিয়ার। ফুটবলে আর ফেরা হবে তো পগবার? সেই প্রশ্নই ঘুরছে ইউরোপের ফুটবলে। তবে শিষ্যকে হারিয়ে যেন সবচেয়ে বেশি হতাশ অ্যালেগ্রি, ‘আমি যথেষ্ট ভাগ্যবান যে, তার সঙ্গে কাজ করেছি। তাকে কোচিং করিয়েছি। তার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া খুব কঠিন। সে অসাধারণ এক মানুষ।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে