
একই সময়ে দুই মাঠে নামল শিরোপাপ্রত্যাশী দুই দল। জিতলে কোনো আর কোনো হিসেব ছাড়াই চ্যাম্পিয়ন হবে নাপোলি। আরেক মাঠে ইন্টার মিলানও নেমেছিল জয়ের জন্য। তবে তাদের শুধু জয় পেলেই হতো না, নাপোলির হার কিংবা ড্রও কামনা করতে হবে। তবে এমন কোনো হিসেবই রাখেনি নাপোলি। দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে কাইয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো সিরি-আ চ্যাম্পিয়ন হলো ক্লাবটি।
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার কাঁধে চড়ে নাপোলি প্রথম দুটি লিগ শিরোপা জিতেছিল। কিন্তু বেঁচে থাকা অবস্থায় তারপর আর কখনো ক্লাবটিকে লিগ শিরোপা জিততে দেখেননি তিনি। তবে তাঁর মৃত্যুর পর ২০২২-২৩ মৌসুম ও এবার ২০২৪-২৫ মৌসুমের শিরোপা জিতল নাপোলি। শুধু দেখে যেতে পারেননি ম্যারাডোনা। তাঁর মৃত্যুর পর বিশেষ সম্মান রেখেই নাপোলি তাদের হোম ভেন্যুর নাম পরিবর্তন করে রেখেছে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম।
গতকাল রাতে কোমোর মাঠে ২-১ ব্যবধানে জিতেও শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মিলানের। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১০ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করছে চ্যাম্পিয়ন নাপোলি। রানার্সআপ ইন্টার মিলানের পয়েন্ট ৮১। কয়েকটি সুযোগ হারানোর পর, ৪২ মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে মাত্তেও পলিতানো ডি-বক্সে ক্রস বাড়ান, আর শরীরটাকে পুরোপুরি শূন্যে ভাসিযে অসাধারণ এক অ্যাক্রোবেটিক ভলিতে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি দুর্দান্ত গোলে শিরোপা সম্ভাবনা আরও উজ্জ্বল করে নাপোলি। নিজেদের সীমানার বাইলাইনের কাছ থেকে আমির রাহমানি উঁচু করে থ্রু বল বাড়ান। মাঝমাঠের কাছে ইয়েরি মিনার চ্যালেঞ্জ সামলে বল দখলে নিয়ে, আবার তাকেই কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু। লিগে বেলজিয়ান তারকা করেছেন ১৪ গোলে।
লিগ শিরোপা হারালেও আগামী ৩১ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান লড়বে পিএসজির বিপক্ষে। বড় কিছু জয়ের সুযোগ আছে এখনো তাদের।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে