
নতুন হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশ ফুটবলে। গত এক বছরে উন্নতির গ্রাফটা বেড়েছে চোখে পড়ার মতো। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার দলগুলোর সমীহ আদায় করে নিয়েছে বাংলাদেশ। উন্নতি করতে থাকা দলটি এরই মধ্যে ফিফার নজর কেড়েছে।
ফুটবলে বাংলাদেশের উত্থানের পেছনে বড় অবদান একঝাঁক প্রবাসী ফুটবলারের। হামজা চৌধুরী, শমিত শোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদরা যোগ দেওয়ায় আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দলটি। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারলেও দলীয় পারফরম্যান্সে ভক্তদের হৃদয় কেড়েছে হাভিয়ের কাবরেরার দল।
বাছাইপর্বের প্রথম ম্যাচে গত বছরের মার্চে ভারতের মাঠে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। নিজেদের মাঠে ঠিকই ভারতকে হারিয়ে দেয় তারা। গত নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শেখ মোরসালিনের একমাত্র গোলে প্রতিবেশী দেশটির বিপক্ষে তুলে নেয় পূর্ণ তিন পয়েন্ট। এ ছাড়া হংকং, সিঙ্গাপুরের বিপক্ষেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে রাকিব, হামজারা। বাছাইপর্ব থেকে বাদ পড়লেও জয়ের লক্ষ্যেই আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ।
বদলে যাওয়া এক দল নিয়ে ভক্তরা এখন নিজেদের দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভাবতে শুরু করেছে। বাংলাদেশ কি সত্যিই এখন দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি–ভক্তদের উদ্দেশ্যে এমন প্রশ্নই ছুড়ে দিয়েছে ফিফা। নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশ দলের একটি ছবি পোস্ট করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ক্যাপশনে লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’
সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়েছে ফিফা। সেই পোস্টের কমেন্ট বক্সে নিজেদের দল নিয়ে আশার কথা শোনাচ্ছেন ভক্তরা। অনেকে আবার ফিফার এই পোস্টকে রিচ বাড়ানোর কৌশল হিসেবেও দেখছেন। তবে আর যাই হোক–গত এক বছরে বাংলাদেশ ফুটবলের যে উন্নতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে