বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। আজ আবাহনী লিমিটেডের বিপক্ষেও তেমন কিছুরই ইঙ্গিত দেয় তারা। কিন্তু স্বপ্ন বিনষ্ট হয় অচিরেই। শুরুতে পিছিয়ে পড়লেও আবাহনী মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে। দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে ইয়ংমেন্সকে এগিয়ে দেন সাঈদ হোসেন সায়েম। শান্ত টুডুর পাস থেকে বল জালে জড়ান তিনি। গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে আবাহনী। অবশেষে সফলতা পায় ৩৯ মিনিটে গিয়ে। এনামুল ইসলাম গাজীর কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান অধিনায়ক মোহাম্মদ হৃদয়। এরপর অবিচ্ছিন্ন থেকেই বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধে ঝড় তোলে আবাহনী। একের পর এক গোলে বিপর্যস্ত করে ফেলে ইয়ংমেন্সকে। ৫৪ মিনিটে হৃদয়ের অ্যাসিস্টে আবাহনীকে এগিয়ে দেন গাজী। ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই ফরোয়ার্ড। লিগে এনিয়ে এটি তাঁর চতুর্থ গোল। সেই গোলে তাঁকে সহায়তা করা মোহাম্মদ ইব্রাহিম ৭৮ মিনিটে নাম লেখান স্কোরশিটে। এরপর ৮৪ মিনিটে জাফর ইকবাল আর যোগ করা সময়ের প্রথম মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন মিরাজুল ইসলাম।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এদিন বাংলায় লেখা জার্সি পরে খেলতে নামে কিংস। ম্যাচের গোল দুটো প্রথমার্ধেই আদায় করে নেয় তারা। ২০ মিনিটে তাদের এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম। মাঝমাঠ থেকে আক্রমণ সাজিয়ে সোহেল রানা জুনিয়রকে বল দিয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ফিরতি পাসে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে রাকিব হোসেনের শট বক্সে থাকা রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন মিগেল দামাসেনা।
দ্বিতীয় পর্ব শুরু হলেও লিগে আবারও লম্বা বিরতি পড়ছে জাতীয় দলের খেলার কারণে। দশম রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমিয়ে দুইয়ে আবাহনী, ২৩ পয়েন্ট তাদের। তৃতীয় স্থানে থাকা কিংসের পয়েন্ট ২০।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে