ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকলেও টনি ক্রুসের পায়ের জাদু এখনো শেষ হয়নি। এ জন্যই তো তাঁর সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। নিজেও রাজি হয়েছেন আরও এক বছর ক্লাবে খেলার। লস ব্ল্যাঙ্কোসরা গত ২১ জুন চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে।
তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রুসকে সহায়তা করেছেন তাঁর স্ত্রী জেসিকা ক্রুস। এমনটি নিজেই জানিয়েছেন সাবেক জার্মান মিডফিল্ডার। জার্মানির সংবাদমাধ্যম আরটিএলকে তিনি বলেছেন, ‘আমার স্ত্রী আমাকে অনুমতি দিয়েছে। তাই আরও এক বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রিয়ালের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে ক্রুসের। নতুন চুক্তি হওয়ায় লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তাঁর এক দশক পূর্ণ হবে। মৌসুম শেষে বিদায় নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ৩৩ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফুটবল ছাড়ার এক বা দুটি নেতিবাচক উদাহরণ রয়েছে, যখন খেলোয়াড় হিসেবে আপনি আর মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না। তবে আমার সঙ্গে এমনটি ঘটুক চাই না। মাদ্রিদের হয়ে শেষ ৯ মৌসুম যেভাবে কাটিয়েছি, এবারও তেমনি হোক এমনটা অনুভব করছি। কেন আগামী মৌসুম ভালো যাবে না? এখনো ফুটবল উপভোগ করছি এবং শিরোপার জন্য ক্ষুধার্ত আছি।’
এখন পর্যন্ত ৯ মৌসুমে রিয়ালের হয়ে ২০টি শিরোপা জিতেছেন ক্রুস। আগামী মৌসুমে নিশ্চয়ই সংখ্যাটা বাড়বে। এর মধ্যে চার চ্যাম্পিয়নস লিগের সঙ্গে তিনটি লা লিগা রয়েছে। দেশের হয়ে ২০২১ সালে অবসর নেওয়ার আগে স্বপ্নের বিশ্বকাপও জিতেছেন ২০১৪ সালে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে