
আগামী সোমবার ফিলাডেলফিয়ায় খেলতে নামবে আইভরি কোস্ট ও ইকুয়েডর। সেই ম্যাচে রেফারির ভূমিকায় থাকার কথা ছিল মাইকেল অলিভারের। যদিও ইংলিশ এই রেফারি ম্যাচের দুইদিন আগে চোটের কবলে পড়েছেন। তাই চলমান বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা হচ্ছে না। ৪১ বছর বয়সী অলিভারের জায়গায় ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ারকে।
ফিফা জানিয়েছে, পরবর্তী ম্যাচগুলোতে রেফারির দায়িত্ব পাওয়ার বিবেচনায় থাকবেন অলিভার। তিনি ২০১০ সাল থেকে প্রিমিয়ার লিগে রেফারির ভূমিকা পালন করে আসছেন এবং ২০১৮ সালে উয়েফার এলিট রেফারিদের তালিকায় জায়গা করে নেন। ২০২২ ফুটবল বিশ্বকাপেও ম্যাচ অফিসিয়াল হিসেবে ছিলেন অলিভার। ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচ পরিচালনা করেন তিনি। ২০২৪ সালের ইউরোতেও সুযোগ এসেছিল তাঁর। এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নির্ধারিত ৫২ জন রেফারিদের মধ্যেও রয়েছে তাঁর নাম।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ফুটবলের বৈশ্বিক আসরে ৫২ জন রেফারির সঙ্গে রয়েছেন ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়ালস। ই গ্রুপে আইভরি কোস্ট ও ইকুয়েডরের সঙ্গে রয়েছে জার্মানি ও কুরাসাও। এই গ্রুপের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে কুরাসাও খেলতে নামবে ১৪ জুন রাত ১১টায়। আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার লড়াইয়ে খেলা শুরুর বাঁশি বাজবে পরদিন ভোর পাঁচটায়।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে