দল নির্বাচনে কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তই চূড়ান্ত। জানিয়ে দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বললেন, সাফের দল চূড়ান্ত করার ক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করবেন না।
২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে আজ। প্রথম দিন ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন বাফুফে সভাপতি। খেলোয়াড়দের উৎসাহ দিতেই মূলত তাঁর ক্যাম্প পরিদর্শনে আসা। ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন সালাউদ্দিন। সেখানেই বলেছেন, ‘দল চূড়ান্ত করার ক্ষেত্রে আমি নাক গলাব না। এটা করা আমার কাজও নয়। আমার জ্ঞান কম না বেশি, সেটা বিষয় নয়। কোচ এই দলের প্রধান, তিনিই সিদ্ধান্ত নেবেন। আমি কখনই নাক গলাব না। আমি হয়তো আলোচনা করব, পরোক্ষভাবে কিছু বলব, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করব না।’
ক্যাম্পে এসে দলের কাছে একটা চাওয়ার কথাও জানিয়েছেন সালাউদ্দিন। আর সেটা, অনমনীয় মানসিকতা, হারের আগেই হেরে না যাওয়া। বাফুফে সভাপতির ভাষায়, ‘তোমরা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট শেষে ম্যাচের রেজাল্ট হবে। জিতবে অথবা হারবে। তোমরা মাঠে যাবে এই মনোভাব নিয়ে যে প্রতিপক্ষের মতোই তোমরাও ভালো।’ দলের মানসিকতায় ইতিবাচক একটা পরিবর্তন দেখতে পাওয়ার কথা জানিয়ে বাফুফে সভাপতি আরও বলে গেলেন, ‘কিছুদিন ধরে আমি দেখছি, ছেলেদের মনোভাব খুবই শক্তিশালী এবং তাদের মানসিকতাতেই জয়ের আকাঙ্ক্ষা। আমি বলতে এসেছি, জেতার মতো দল তোমাদের আছে, কিন্তু ম্যাচের আগেই যদি তুমি হেরে যাও, তাহলে সমস্যা।’
এই মানসিকতা ধরে রেখে নিজেদের উজাড় করে খেলবে দল—এটাই চাওয়া সালাউদ্দিনের, ‘আমার পর্যবেক্ষণ বলছে, এবার ছেলেরা খুবই ভালো করবে। আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি। কেননা, কিছু খেলোয়াড়ের লিগের পারফরম্যান্স আমি দেখেছি, যেটা ছিল অনেক আলাদা মানের। আগের থেকে দুই-চারজন খেলোয়াড়ের অনেক উন্নতি হয়েছে। কিছু নতুন খেলোয়াড়ও আছে, আপনারা আবাহনী, মোহামেডান, বসুন্ধরার শেষ চার-পাঁচটা ম্যাচ দেখেছেন, সেখানে কিছু খেলোয়াড় দারুণ পারফরম করেছে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমাদের ফল পাওয়ার সম্ভাবনা আছে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে