
ইউরোপীয় ফুটবলে রেফারিংকে প্রশ্নবিদ্ধ করা এখন বেশ স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। বার্সেলোনার রাফিনিয়া পরশু রাতে রেফারিদের কাঠগড়ায় তুলেছেন। গত রাতে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। শিষ্যকে লাল কার্ড দেখিয়ে ম্যাচটা পুরোপুরি শেষ করে দিয়েছেন বলে অভিযোগ রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শেষভাগে এসে লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। মূলত জোড়া হলুদ কার্ডের কারণে কামাভিঙ্গা মাঠ ছাড়লে ৮৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে হেরে রেফারি স্লাভকো ভিনচিচকে কাঠগড়ায় তুলেছেন আরবেলোয়া। টিএনটি স্পোর্টসকে রিয়াল কোচ বলেন, ‘এ ধরনের ম্যাচে একজন ফুটবলারকে লাল কার্ড দেখানো সত্যিই অবিশ্বাস্য। আমরা ভীষণ হতাশ এবং রাগান্বিত। ম্যাচের সর্বনাশ করেছেন তিনি।’
গতকাল ৭৯ মিনিটে বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালার জার্সি টেনে ধরায় প্রথম হলুদ কার্ড দেখেন কামাভিঙ্গা। তখনই কামাভিঙ্গার সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু হ্যারি কেইনকে ফাউল করার পর বল ধরে রেখে খেলা পুনরায় শুরুতে দেরি করেন কামাভিঙ্গা। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান ভিনচিচ।
আরবেলোয়ার মতে ভিনচিচ যে দ্বিতীয় হলুদ কার্ড কামাভিঙ্গাকে দেখিয়েছেন, সেটা অযৌক্তিক। ম্যাচ শেষে মুভিস্টারকে রিয়াল কোচ বলেন, ‘রেফারি হয়তো জানতেনই না যে সে (কামাভিঙ্গা) আগেই একটা হলুদ কার্ড পেয়েছে। আমার মতে এই ম্যাচে এত সুন্দর শুরু হয়েছিল। দারুণভাবে চলছিল। কিন্তু এই নকআউট ম্যাচ সেখানেই শেষ হয়ে গেল। এটা আমাদের মৌসুম নির্ধারণী ম্যাচ ছিল।’
জোড়া হলুদ কার্ডে সতীর্থ কামাভিঙ্গা লাল কার্ড দেখায় রেফারি ভিনচিচের সিদ্ধান্তকে রসিকতা বলেছেন রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহাম। কামাভিঙ্গার মতো লাল কার্ড দেখেছেন আর্দা গুলেরও। কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোয় রেফারিকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন গুলের। তাতে আগামী মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচে গুলেরের খেলা হচ্ছে না।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আলেক্সান্ডার পাভলোভিচ, হ্যারি কেইন, লুইস দিয়াজ, মাইকেল ওলিস—বায়ার্নের এই চার ফুটবলার গোল করেছেন। আর রিয়ালের আর্দা গুলের জোড়া গোল করেছেন। দুটি গোলই বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে বোকা বানিয়ে করেছেন। ১ মিনিটে নয়্যারের ভুল পাসের সুযোগ নিয়ে বায়ার্নের জালে বল জড়ান গুলের। এরপর ২৯ মিনিটে ফ্রি কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন গুলের। আর যে কামাভিঙ্গার লাল কার্ড নিয়ে এত আলোচনা, তিনি ৬২ মিনিটে ব্রাহিম দিয়াজের বদলি হয়ে নামেন।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৬ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে