মোনাকোর গ্রিমালদি ফোরামে ২৯ আগস্ট ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে দেওয়া হবে এক বিশেষ পুরস্কার। উয়েফার এই বিশেষ সম্মাননা জানানো হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গতকাল নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্লাব ফুটবলে সর্বোচ্চ সংস্থাটি।
২৪ বছরের পেশাদারি ক্যারিয়ারে ১৮ বছরের বেশি চ্যাম্পিয়নস লিগে খেলেছেন রোনালদো। শুধু খেলেননি, টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। বিশ্বের সবচেয়ে এই মর্যাদাপূর্ণ ফুটবল লিগে এমন অনবদ্য কৃতিত্বের জন্য স্বীকৃতি পাচ্ছেন সিআর সেভেন। ড্র অনুষ্ঠানে পর্তুগিজ ফরোয়ার্ডের হাতে বিশেষ পুরস্কার তুলে দেবেন উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্দর সেফেরিন।
৪ দল বাড়িয়ে ৩৬ দল নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আগামী মৌসুম থেকে। এই ড্র অনুষ্ঠানে রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। চ্যাম্পিয়নস লিগে অনবদ্য কৃতিত্বের জন্য ৩৯ বছর বয়সী তারকার প্রশংসা করে সেফেরিন বলেছেন, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগের নক্ষত্রপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারকার একজন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর অসাধারণ গোলের অর্জন ভবিষ্যৎ প্রজন্মকেও চ্যালেঞ্জ জানাবে।’
পর্তুগালের স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে মোট ১৮৩ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪০ গোল করেছেন রোনালদো। এ তালিকার দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ১১ ও তিনে থাকা ররার্ট লেভানডফস্কির চেয়ে ৪৬ গোল বেশি গোল করেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে ভিন্নভাবে সাতবার মৌসুমের সেরা গোলদাতা হয়েছেন রোনালদো, যা অন্য খেলোয়াড়ের চেয়ে বেশি। ২০০৭-০৮ ৮ গোল করে মৌসুমে ইউনাইটেডকে শিরোপা জেতান তিনি। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল টানা তৃতীয় চ্যাম্পিয়ন জেতার পথে করেন ১৫ গোল। ২০১৩-১৪ মৌসুমে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে তাঁর গোলে শিরোপা জেতে লস ব্লাঙ্কোসরা। সেই মৌসুমে ১৭ গোল করেন রোনালদো, যা চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও।
পর্তুগিজ তারকা ইউনাইটেডের হয়ে ১টি, রিয়ালের হয়ে ৪ টি—মোট পাঁচটি চ্যাম্পিয়ন লিগ জিতছেন। ১৯৯২ সালের পর এই প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি শিরোপা জয়ের কীর্তি গড়েন রোনালদো। আর একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার (২০০৮,২০১৪, ২০১৭) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোলের রেকর্ডও তাঁর।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে